Vipul Roy: ৫ লাখ টাকা, সোনা-হিরের গয়না নিয়ে চম্পট বাড়ির পরিচারিকা, থানায় ছুটলেন বিপুল রায়

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা বিপুল রায়-এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা। অভিযোগের তির খোদ বাড়ির পরিচারিকার দিকে। সোনার গয়না থেকে শুরু করে নগদ টাকা— কিছুই বাদ যায়নি। ঘটনার পর পরই মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন ‘এফআইআর’ (F.I.R) খ্যাত এই অভিনেতা।

Published on: Apr 23, 2026, 08:00:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রিল লাইফে তিনি অনেক সময় অপরাধীদের পাকড়াও করেছেন, কিন্তু রিয়েল লাইফে নিজেই পড়লেন চুরির কবলে। জনপ্রিয় টিভি অভিনেতা বিপুল রায়ের ঘর থেকে লক্ষাধিক টাকার সম্পত্তি খোয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তিনি তাঁর বাড়ির পরিচারিকার বিরুদ্ধে মুম্বইয়ের একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

৫ লাখ টাকা, সোনা-হিরের গয়না নিয়ে চম্পট বাড়ির পরিচারিকা, থানায় ছুটলেন বিপুল রায়
৫ লাখ টাকা, সোনা-হিরের গয়না নিয়ে চম্পট বাড়ির পরিচারিকা, থানায় ছুটলেন বিপুল রায়

ঠিক কী ঘটেছিল?

বিপুল জানিয়েছেন, ওই পরিচারিকা বেশ কিছুদিন ধরেই তাঁর বাড়িতে কাজ করছিলেন। সম্প্রতি অভিনেতা লক্ষ্য করেন যে, আলমারিতে রাখা তাঁর স্ত্রীর বেশ কিছু মূল্যবান সোনার গয়না এবং বেশ কিছু নগদ টাকা নেই। সন্দেহ হওয়ায় তিনি ওই পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করতে যান, কিন্তু ততক্ষণে ওই মহিলা বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে যান। শুধু তাই নয়, তাঁর ফোনও সুইচড অফ পাওয়া যাচ্ছে। অভিনেতা জানিয়েছেন, ৫ লাখ টাকা (বিদেশি মুদ্রায়) এবং ২ লাখের সোনা ও হীরের গয়না চুরি গিয়েছে।

পুলিশি পদক্ষেপ

বিপুল রায় দেরি না করে সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে পুলিশের দ্বারস্থ হন। অভিনেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর (FIR) দায়ের করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চুরির পরিকল্পনা অনেকদিন আগেই করা হয়েছিল এবং অভিযুক্ত মহিলা এখন শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন। পুলিশের একটি দল ইতিমধ্যেই ওই পরিচারিকার গ্রামেও হানা দিয়েছে।

অভিনেতার আক্ষেপ

ঘটনায় মর্মাহত বিপুল সংবাদমাধ্যমকে জানান, ‘কাউকে বিশ্বাস করাটাই এখন সবথেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘরের লোকের মতোই তাঁকে দেখতাম, অথচ সেই সুযোগ নিয়ে এমন কাজ করবে ভাবিনি।’

এই ঘটনা আবারও মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ার আড়ালে থাকা নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরগুলি সামনে এনে দিল। পুলিশ বারবার বাড়ির কর্মীদের ভেরিফিকেশন করার কথা বললেও, বিপুলের ক্ষেত্রে সেই প্রক্রিয়া পুরোপুরি করা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More