ছিন্নমস্তা সাজে পশ্চাৎ প্রদর্শন! সেদিন কে ছিলেন মঞ্চে? ক্ষমা চাইলেন নৃত্যশিল্পী

দেবী ছিন্নমস্তার নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আলোচনা তুঙ্গে। মঞ্চে সেদিন পারফর্ম করেন দেবরাজ চৌধুরী। এবার ভিডিয়ো শেয়ার করে ক্ষমা চাইলেন সেই নৃত্যশিল্পী। জানালেন যে তাঁর কস্টিউম, প্রায় নগ্ন হয়ে মঞ্চে আসা এসব স্ক্রিপ্টে থাকলেও, চুল সরিয়ে নিতম্ব প্রদর্শন ছিল না। তিনি হঠকারিতা করে ফেলেছেন। 

Published on: Aug 13, 2026, 18:30:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়াতে দশ মহাবিদ্যা-র একটি পারফর্মেন্স নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে সেখানে দেবী ছিন্নমস্তার সাজে নৃত্যশিল্পীর পারফরমেন্স। যেখানে দেখা যায় যে, চুল সরিয়ে নিতম্ব প্রদর্শন করছে তিনি। পরবর্তীতে সামনে আসে যে মঞ্চে সেদিন ছিন্নমস্তা রূপে পারফর্ম করেছিলেন দেবরাজ চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। এমনকী, ইন্ডিয়াজ গট ট্যালেন্ট শো-তে ভাগও নিয়েছিলেন কলকাতার ছেলে দেবরাজ।

দেবী ছিন্নমস্তা সাজে বিতর্ক, ক্ষমা চাইলেন দেবরাজ চৌধুরী।
দেবী ছিন্নমস্তা সাজে বিতর্ক, ক্ষমা চাইলেন দেবরাজ চৌধুরী।

ফেসবুকে দেবরাজের নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ছি ছি করছে নেটপাড়া। আর বিতর্ক বাড়তেই ফেসবুকে ভিডিয়ো দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। জানালেন, ‘হিট অফ দ্য মোমেন্ট’-এ করে ফেলেছেন। ইচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিতে চাননি তিনি।

দেবরাজকে তাঁর ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘আমি ছিন্নমস্তার চরিত্রটি করেছিলাম। সেখানকার সাজ-পোশাক যেটা ছিল, আমার দিগম্বরী রূপ দেখানো হবে, তা পরিচালকের কথা মতো হয়। কিন্তু চুল সরিয়ে যে আমার মুভমেন্টটা, সেটা আমি ভাইরাল হওয়ার জন্য করিনি। আমার ভাইরাল হওয়ার কোনো ইনটেনশনও ছিল না। আমি হিট অফ দ্য মোমেন্টে, এক্সাইটমেন্টে করেছি। আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আমার এই চুল সরিয়ে ব্যাকপোরশন হাইলাইট করার জন্য। তবে আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি। পরবর্তীতে আমি মাথায় রাখব যাতে এরকম ধরনের ভুল না হয়। আমাকে একটা সুযোগ দিন। ভুল তো মানুষমাত্রই করে।’

দেবরাজ আরও জানান যে, তাঁর কাছে সেই পারফরমেন্সের পর থেকেই একাধিক হুমকি দিয়ে ফোন বআর ম্যাসেজ আসছে। সঙ্গে দেবরাজ এটাও জানান যে, তাঁর এই কাজের সঙ্গে প্রযোজনা সংস্থা যুক্ত নয়। অর্থাৎ চুল সরিয়ে নিতম্ব প্রদর্শন ছিল না স্ক্রিপ্টে। তবে দেবরাজ স্পষ্ট করে দেন, তাঁর প্রায় নগ্ন (ছোট্ট একটা অন্তর্বাস পরেছিলেন তিনি বলে জানিয়েছেন দেবরাজ তাঁর ভিডিয়োতে) হয়ে শুধুমাত্র গয়নায় শরীর ঢেকে সেজে ওঠা, বা যে লুক তাঁর সেটি তিনি ঠিক করেননি। যে প্রযোজনা সংস্থা থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, তারাই করেছে।

এই ভিডিয়ো বানানোর সময় একাধিকবার কেঁদে ফেলতে দেখা যায় দেবরাজকে। কমেন্টে একজন লেখেন, ‘তোমার নৃত্য পরিবেশন নিয়ে কোনো কথা হবে না সত্যিই অনবদ্য। কিন্তু তুমি যেভাবে হিন্দু সনাতন ধর্ম নিয়ে খেলা করলে, তার জন্য ভরত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বড়সর কেস খাবে।’ আরেকজন লেখেন, ‘আমার মনে হয় তোমার লুকটার থেকেও, তোমার চুল সরিয়ে নিতম্ব প্রদর্শনটাই বেশি বিতর্ক তৈরি করেছে।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More