Virat Kohli: ব্যস্ততা না ঔদ্ধত্য! অটোগ্রাফের আবদার, পাত্তাই দিল না বিরাট, অঝোরে কান্না খুদের

বর্তমানে আইপিএলে খেলতে ভারতে এসেছেন বিরাট কোহলি সপরিবারে। আরসিবি-র ম্যাচ খেলে হোটেলে ফিরে বিরাটের এহেন আচরণে, রীতিমতো বিরক্ত নেটপাড়ার বড় একটা অংশ। 

Published on: Apr 28, 2026, 10:15:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছরখানেক আগেই স্ত্রী-সন্তানদের নিয়ে দেশ ছেড়েছেন বিরাট কোহলি। ভক্তকূলের চোখের আড়ালে থাকতেই নাকি এহেন সিদ্ধান্ত। আর পাঁচজন সাধারণ মানুষের মতো, খ্যাতির বাইরে বেরিয়ে জীবন কাটাতে চান, তেমনটাই দাবি করেছেন বহুবার বিরাট-অনুষ্কার ভক্তরা। তবে ভারতীয় তারকা ক্রিকেটারের সাম্প্রতিক একটা ভিডিয়োর কারণে বেশ আলোচনায়, থুরি বলা চলে সমালোচনায় দুই সন্তানের বাবা বিরাট কোহলি।

পাত্তাই দিল না বিরাট, অঝোরে কান্না খুদের।
পাত্তাই দিল না বিরাট, অঝোরে কান্না খুদের।

আপাতত আইপিএলে খেলতে ভারতে এসেছেন সপরিবারে। ভিডিয়োটিতে দেখা গেল আরসিবি-র টিম যেই হোটেলে আছে, সেই হোটেলের লবিতে অপেক্ষারত এক খুদে। বিরাটকে দেখে হাতে একটা ব্যাট নিয়ে অটোগ্রাফের জন্য ছুটে যায় সে। তবে আটকে দেয় ক্রিকেটারের নিরাপত্তারক্ষীরা। শুধু তাই নয়, ফিরেও তাকান না বিরাট এক মুহূর্তের জন্য। এরপর কান্নায় রীতিমতো ভেঙে পড়ে সেই খুদে। নিজের আবেগ সামলাতে না পেরে, রাতে ছুঁড়ে ফেলে দেয় হাতে থাকা ব্যাট।

আর বিরাটের এই ভিডিয়োই ব্যাপকভাবে ট্রোলের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটপাড়ার বড় একটা অংশের মনে করছেন, এক মুহূর্ত দাঁড়িয়ে খুদে ভক্তের দিকে একটু মনযোগ দিলেই পারতেন! যদিও ক্রিকেটারের একাধিক ভক্ত আবার দাবি করেছেন যে, বিরাট বাচ্চাটিকে লক্ষ্যই করেনি!

এক নেটিজেন লিখেছেন, ‘কীসের এত ঔদ্ধত্য, তাও একটা ছোট্ট বাচ্চার সঙ্গে! এক মুহূর্ত দাঁড়িয়ে সই করে দিতে পারল না?’ আরেকজন মন্তব্য করেন, ‘আহা রে, বেচারা কত আশা করেছিল। আমরা এদের ভগবানের জায়গায় বসিয়ে দেই। আর এরা ফিরেও তাকায় না!’ তৃতীয় এক ব্যক্তি আবার বিরাটের পক্ষ নিয়ে লেখেন, ‘একটা ম্যাচ খেলার পর কারোরই ধৈর্য থাকে না। এরকম হতে পারে বিরাট বাচ্চাটাকে দেখেইনি।’

বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন। একটি সাধারণ রান তাড়ার ম্যাচে ২৩ রানে অপরাজিত থেকে তিনি আইপিএলে ৯,০০০ রান পূর্ণ করা বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে নজির স্থাপন করেন। Indian Premier League-এ কোহলির এই কৃতিত্ব তার দীর্ঘদিনের ধারাবাহিকতা, আনুগত্য এবং আধিপত্যেরই প্রমাণ। রয়্যাল চ্যালেঞ্জার্জ বেঙ্গালুরু-র মুখ হিসেবে ২০০৮ সাল থেকে তিনি ফ্র্যাঞ্চাইজিটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং আজকে এটিকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রান তাড়া করার ক্ষেত্রে কোহলি বরাবরই আরসিবি-র সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আইপিএল ২০২৩ থেকে শুরু করে ২১টি ম্যাচে তিনি মাত্র একবার এক অঙ্কে আউট হয়েছেন। চলতি আইপিএল ২০২৬ মৌসুমেও তাঁর ফর্ম দুর্দান্ত। আট ম্যাচে তিনি ইতিমধ্যেই ৩৫১ রান করেছেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More