‘আর কবে ঘুম ভাঙবে জনগণের…’, জোর করে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ, ক্ষোভ প্রকাশ বিশাল দাদলানির
শনিবার ভোরে অনশনের ২১তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে দিল্লি পুলিশ জোর করে উঠিয়ে নিয়ে যায় সোনম ওয়াংচুককে। যা নিয়ে ভিডিয়ো করে ক্ষোভ প্রকাশ বিশাল দাদলানির।
টানা ২০ দিন ধরে না খেয়ে অনশনে ছিলেন সোনম ওয়াংচুক। শনিবার ভোরে অনশনের ২১তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে দিল্লি পুলিশ জোর করে উঠিয়ে নিয়ে যায় তাঁকে। পুলিশ বলপূর্বক এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শুক্রবার রাতে যন্তর মন্তরে সোনমের উপরে হামলার চেষ্টাও হয় বলে জানা গিয়েছে। অন্য দিকে, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ বলে পুলিশের দাবি।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন মহল থেকে কড়া নিন্দা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের। এবার ভিডিয়ো প্রকাশ করে দেশের ভবিষ্যত নিয়ে নিজের চিন্তা, উদ্বেগ প্রকাশ করলেন সংগীত শিল্পী বিশাল দাদলানি। শুধু তাই নয়,
‘দেখেছেন আপনি এরকম ভীরুতা। সোনমজিকে বলপূর্বক উঠিয়ে নিয়ে গিয়েছে। এই দেশের যে ক্ষতি এই লোকগুলো করছে, আমার হৃদয় ভেঙে দিচ্ছে। আমার দেশবাসীরা, কবে ঘুম ভাঙবে আপনাদের। এখন সোচ্চার হবেন না তো কখন হবেন। আমি জানি না কী বলা উচিত, কী ভাবা উচিত, আমার শুধু মনে হচ্ছে ওখানে থেকে যদি কোনোভাবে সাহায্য করতে পারতাম। রাগে আমার মাথা ফেটে যাবে মনে হচ্ছে।’
এর আগেও সোনম ওয়াংচুকের অনশন নিয়ে মুখ খুলেছেন বিশাল। যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকার কারণে প্রতিবাদে যোগ দিতে না পারার জন্য ক্ষমা চাইতেও দেখা গিয়েছিল তাঁকে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘যারা বর্তমানে যন্তর মন্তরে দেশের জন্য লড়াই করছেন, আমি তাঁদের সকলের জন্য এই ভিডিয়োটি তৈরি করছি। আমি এখন আপনাদের সঙ্গে নেই কারণ আমি আমেরিকা সফরে আছি। এর জন্য আমি দুঃখিত। কিন্তু আমার মন সেখানেই আছে এবং আপনারা তা জানেন। দয়া করে এই ভিডিয়োটি সোনম ওয়াংচুকজির কাছে পৌঁছে দিন। এবং তাঁকে বলুন যে আমি দুঃখিত যে আমি তাঁর সঙ্গে থাকতে পারছি না। আমি যদি ভারতে থাকতাম, তাহলে অবশ্যই সেখানে যেতাম।’
নিট (NEET) পরীক্ষার অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন শিল্পী, তারকা, রাজনৈতিক নেতা, স্ট্যান্ড-আপ কমেডিয়ান, গায়ক এবং বিনোদন জগতের বহু মুখ। নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জিনাত আমান, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, অতুল কুলকার্নি-সহ আরও অনেকে সরকারের নীরাবতা নিয়ে তুলেছেন প্রশ্ন। তবে শনিবার সোনম ওয়াংচুককে ‘বলপূর্বক’ তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে উত্তাল সমাজমাধ্যম। এরইমধ্যে অনির্দিষ্ট কালের জন্য অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা-প্রধান অভিজিৎ দীপকে। তিনি নিজেও বসেছেন অনশনে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


