'পৃথিবীর সমস্ত মেয়েরা যেন আমাকে দেখে ভাবে— আমার বাবাকেও ঠিক এমনটাই হওয়া উচিত!' নায়িকাদের সঙ্গে বয়সের ফারাক নিয়ে শাহরুখ

‘আমি আশা করি কালকের অঙ্কের হোমওয়ার্কটা তুমি শেষ করেছ, বেটি!’— কমবয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে কেন নিজের বয়স মেনে নিতে বাধ্য হলেন শাহরুখ খান? ৬১ বছরে ‘কুল হিরো’ হওয়ার নেপথ্যের মজার গল্প শোনালেন বাদশা!

Published on: Nov 28, 2026, 17:30:17 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউড বাদশা শাহরুখ খানের রসবোধের জুড়ি মেলা ভার। শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে আয়োজিত ‘মেটা’ (Meta)-র এক বিশেষ অনুষ্ঠানে পরিচালক করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কিং খান। সেখানেই নিজের আগামী ছবি ‘কিং’-এ কাঁচাপাকা চুলের লুক এবং পর্দায় নিজের আসল বয়স ফুটিয়ে তোলার নেপথ্যের কারণ খোলসা করলেন তিনি। জানালেন, কমবয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্টিক সংলাপ বলতে গিয়ে ঠিক কোন অস্বস্তিকর অনুভূতির কারণে ৬১ বছর বয়সে এসে নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ!

'পৃথিবীর সমস্ত মেয়েরা যেন আমাকে দেখে ভাবে— আমার বাবাকেও ঠিক এমনটাই হওয়া উচিত!' নায়িকাদের সঙ্গে বয়সের ফারাক নিয়ে শাহরুখ (HT_PRINT)
'পৃথিবীর সমস্ত মেয়েরা যেন আমাকে দেখে ভাবে— আমার বাবাকেও ঠিক এমনটাই হওয়া উচিত!' নায়িকাদের সঙ্গে বয়সের ফারাক নিয়ে শাহরুখ (HT_PRINT)

কমবয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে কী মনে হয়েছিল শাহরুখের?

অনুষ্ঠানে শাহরুখ জানান, কেরিয়ারের শুরুতে নিজেকে খুব একটা সুদর্শন মনে না হওয়ায়, নায়ক হওয়ার সুযোগ পাওয়াটা তাঁর কাছে বরাবরই খুব স্পেশাল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবির নায়িকাদের বয়সের ফারাক তাঁকে ভাবিয়ে তুলেছিল। কোনো পরিচালক বা নায়িকার নাম না নিয়েই একটি ছবির শুটিংয়ের মজার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি।

শাহরুখের কথায়, 'আমি একটা ছবির শুটিং করছিলাম, নাম বলব না, তবে করণ জানে। আমি নায়িকার সামনে দাঁড়িয়ে আমার দারুণ সব প্রেমের সংলাপ বলছিলাম— ‘আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার চোখে হারিয়ে যেতে চাই...’। আর ঠিক তারপরেই মনে হতো, ‘আর একটা কথা: আমি আশা করি কালকের অঙ্কের হোমওয়ার্কটা তুমি শেষ করেছ, বেটি (মেয়ে)!’

নায়িকাদের সঙ্গে এই বিশাল বয়সের ব্যবধানের কারণেই শাহরুখ অনুভব করেন যে, এবার পর্দায় তাঁর নিজের আসল বয়স অর্থাৎ ৬১ বছর বয়সী চরিত্রেই অভিনয় করা উচিত এবং একজন ৬১ বছরের নায়ক যতটা ‘কুল’ হতে পারেন, ঠিক তেমনটাই হওয়া উচিত।

মেয়ে সুহানার সঙ্গে ‘কিং’ ছবিতে কাজ এবং কাঁচাপাকা লুকের রহস্য:

‘কিং’ ছবিতে নিজের কাঁচাপাকা চুলের লুক প্রসঙ্গে শাহরুখ জানান, তিনি চেয়েছিলেন মেয়েরা এবার তাঁকে একটু অন্যভাবে দেখুক।

শাহরুখ বলেন, ‘যাতে আজ আমি বসে বা দাঁড়িয়ে যেকোনো সংলাপই বলি না কেন, তা যেন প্রাসঙ্গিক মনে হয়। আর যেহেতু আমার মেয়ে সুহানাও এই ছবির অংশ, তাই পৃথিবীর সমস্ত মেয়েরা যেন আমাকে দেখে ভাবে— আমার বাবাকেও ঠিক এমনটাই হওয়া উচিত! আমি ৬০ পেরিয়েও নায়ক হতে চেয়েছিলাম, তবে নিজের বয়সকে সঙ্গে নিয়েই।’

সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে তারকাদের মেলা— কবে মুক্তি পাচ্ছে ছবিটি?

পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত ‘কিং’ ছবির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ, সুরেশ নায়ার এবং সাগর পাণ্ডিয়া।

তারকাখচিত কাস্ট: এই ছবির মাধ্যমেই বড়পর্দায় (থিয়েট্রিক্যাল) অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)-এর। এছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল এবং অভয় বর্মা।

বিশেষ চমক ও মুক্তি: শুক্রবার মুক্তিপ্রাপ্ত ছবির গান ‘ড্যাডি কুল’ (Daddy Cool)-এ বিশেষ উপস্থিতিতে নজর কেড়েছেন করিনা কাপুর খান। আগামী ২৪শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।