West Bengal Election: রাজ-শুভশ্রীর সকাল শুরু বুথে, যান্ত্রিক গোলোযোগে আটকে একাবলী! নীল কালির সেলফিতে তারকাদের মহোৎসব

West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় তথা শেষ দফা। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। সাধারণ মানুষের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল সকাল ভোটকেন্দ্রে হাজির হলেন টলিউডের একঝাঁক তারকাও। 

Published on: Apr 29, 2026, 09:10:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

West Bengal Assembly Election 2026: উৎসবের মেজাজ আজ বাংলা জুড়ে। সকাল সকাল ভোট দিলেন তৃণমূলের ব্যারাকপুরের হেভিওয়েট প্রার্থী রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নীল কালির ছাপ দেওয়া আঙুল তুলে হাসিমুখে ছবি পোস্ট করে নাগরিকদের ভোট দেওয়ার আবেদন জানান এই তারকা দম্পতি।

ভোট দিলেন রাজ-শুভশ্রী থেকে সোহিনী, ইভিএম বিভ্রাটে দীর্ঘ অপেক্ষা একাবলীর
ভোট দিলেন রাজ-শুভশ্রী থেকে সোহিনী, ইভিএম বিভ্রাটে দীর্ঘ অপেক্ষা একাবলীর

ভোট প্রচারে রাজের পাশে শাড়িতে পাওয়া গেলও এদিন জিনস আর কালো টপে দেখা মিলল রাজ ঘরণীর। দুজনের চোখেই কালো রোদচশমা। ক্য়ামেরা তাক করে পপোজ, ছবির ক্য়াপশনে রাজ লিখেছেন- ‘জয় বাংলা’।

অন্যদিকে, নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী সোহিনী সরকারও।নীল কুর্তিতে দেখা গেল সোহিনীকে। হাসিমুখ, কপালে ছোট্ট লাল-টিপ। ভোটের নীল কালি লাগানো আঙুলের ছবি পোস্ট করে সোহিনী লেখেন,'সক্কাল সক্কাল'। ভোট উৎসবে সামিল হতে দেরি করেননি অভিনেত্রী।

ইভিএম বিভ্রাটে বিড়ম্বনা:

তবে সবার সকালটা মসৃণ কাটেনি। দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের ১৬০ নম্বর বুথে (লেক গার্লস স্কুল) ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অভিনেত্রী একাবলী খান্না। মুম্বই নিবাসী এই অভিনেত্রী কেবল ভোট দেওয়ার জন্যই কলকাতায় এসেছেন। কিন্তু বুথে পৌঁছে দেখেন ১৩৫ নম্বর পার্টের ইভিএম মেশিনটি বিকল।

সমাজমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে একাবলী লেখেন, 'সকাল সকাল ভোট দিতে এসেছিলাম, কিন্তু ইভিএম কাজ না করায় এখন অপেক্ষা করতে হচ্ছে। যাঁরা জলখাবারের আগে ভোট মিটিয়ে নেওয়ার কথা ভাবছিলেন, তাঁরা বরং একটু ধীরেসুস্থে পেটপুজো সেরেই আসুন।' দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও যান্ত্রিক ত্রুটির কারণে ভোট না দিতে পারার হতাশা প্রকাশ পেয়েছে তাঁর পোস্টে।

ভোট-উৎসবে সামিল টলিপাড়া

সকাল সকালই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শঙ্কর চক্রবর্তী। মেয়েকে নিয়ে ভোট দিলেন টলিপাড়ার প্রবীণ অভিনেতা। ভোট দিয়েছেন সঙ্গীত শিল্পী জোজো, অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়রাও।

ভাস্বর চট্টোপাধ্যায় ও তাঁর বাবা
ভাস্বর চট্টোপাধ্যায় ও তাঁর বাবা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথে বুথে ভিড় আরও বাড়ছে। বিনোদন জগতের একঝাঁক তারকা এভাবেই সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন— দিনটা ছুটির নয়, বরং দায়িত্ব পালনের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More