অনীক দত্তের মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন তদন্তকারী অফিসার! ‘স্ত্রীর ফ্ল্যাটের দরজায়…’, যা বললেন তিনি

বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় অনীক দত্ত তাঁর আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে প্রাণ হারান। জানা গিয়েছে, তাঁর এই মৃত্যুর পর একটি চিঠি পেয়েছে পুলিশ। পাশাপাশি পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজও। এবার এই ঘটনায় উঠে এল নতুন তথ্য, মুখ খুললেন তদন্তকারী অফিসার।

Published on: May 29, 2026, 20:42:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় অনীক দত্ত তাঁর আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে প্রাণ হারান। জানা গিয়েছে, তাঁর এই মৃত্যুর পর একটি চিঠি পেয়েছে পুলিশ। পাশাপাশি পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজও। এবার এই ঘটনায় উঠে এল নতুন তথ্য, মুখ খুললেন তদন্তকারী অফিসার।

অনীক দত্তের মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন তদন্তকারী অফিসার!
অনীক দত্তের মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন তদন্তকারী অফিসার!

অনেকের মতে, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরিচালক। আর তারপর এই রহস্যমৃত্যু। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মানিকতলা থানার ওসি তথা তদন্তকারী আধিকারিক দেবাশিস দত্ত।

তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পরিচালক আত্মহত্যা করেছেন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তিনি স্ত্রীর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েননি। সোজা উঠে যান ছাদে। চটি খুলে, পাঁচিলের উপরে উঠে ঝাঁপ দেন। যেখানে পড়েছেন, উপর থেকে ঝাঁপ দিলে ওখানেই পড়ার কথা। তাঁকে যে কোথাও সরানো হয়েছে এমন নয়। দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরিচালক আত্মহত্যাই করেছেন।’ ফরেন্সিক রিপোর্টের সুইসাইড নোটের সঙ্গে মিলে গিয়েছে পরিচালকের হাতের লেখাও।

প্রসঙ্গত, আজ অর্থাৎ ২৯ মে সকালে নন্দনে নিয়ে যাওয়া হয় পরিচালকের মরদেহ। সেখানে পরিচালককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভিড় করেছিলেন অনুরাগীরা। এরপর সেখান থেকে অনীক দত্তের মরদেহ নিয়ে যাওয়া হয় টলিপাড়ার ঐতিহাসিক নিউ থিয়েটার্স ১ স্টুডিয়োয়। গানে গানে শেষ বিদায় জানানো হয় অনীককে।

এই দিন স্টুডিওয়ে উপস্থিত ছিলেন সৌরভ দাস, অগ্নিমিত্রা পাল, লগ্নজিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, জীতু কমল, সুদীপা চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। পরিচালককে মালা দিয়ে শেষ বিদায় জানান অভিনেতা জিৎও।

পরিচালকের নিথর দেহের পাশে বসে গান গাইতে দেখা যায় একমাত্র কন্যা ঐশীকে। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। ‘পুরানো সেই দিনের কথা’ গাইতে গাইতে কান্নায় ভেঙে পড়েন মেয়ে। তাঁর সঙ্গে অন্যান্য শিল্পীরাও যোগ দেন। এরপর পরিচালকের দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। বাবার শেষ কাজ করেন মেয়ে।