Yuvaan-Yaalini: মায়ের মতো বোনুকে আগলায় ইউভান, সিভলিং রাইভলরি দূরে রাখতে মেয়ের জন্মের যা করেন শুভশ্রী

ছোটবেলা থেকেই টলিপাড়ার ‘স্টার কিড’দের মধ্যে অন্যতম প্রিয় মুখ ইউভান চক্রবর্তী। বোন ইয়ালিনির চেয়ে মাত্র ৩ বছরের বড় রাজ-পুত্র। প্রথম সন্তান নতুন অতিথিকে মেনে নিতে পারে না, তৈরি হয় ‘সিবলিং রাইভলরি’। ইউভানের ক্ষেত্রে যাতে তেমনটা না হয়, তার জন্য শুরু থেকেই সচেতন ছিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Published on: Apr 23, 2026, 11:10:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইউভানের বয়স যখন সবে তিন, তখন শুভশ্রীর কোল আলো করে আসে ইয়ালিনি। দুই সন্তানের বয়সের ফারাক কমবেশি ৩ বছরের। শুরু থেকেই দুই সন্তানের পরিকল্পনা ছিল রাজ-শুভশ্রীর। মা হওয়ার পর কাজে ফিরলেও শুভশ্রীর অগ্রাধিকার এখন তাঁর দুই সন্তান। বিশেষ করে ইয়ালিনির জন্মের পর ইউভানের মনে যাতে কোনওভাবেই অবহেলার মেঘ না জমে, তার জন্য বিশেষ কিছু কৌশল মেনে চলেন অভিনেত্রী।

মায়ের মতো বোনুকে আগলায় ইউভান, সিভলিং রাইভলরি দূরে রাখতে মেয়ের জন্মের যা করেন শুভশ্রী
মায়ের মতো বোনুকে আগলায় ইউভান, সিভলিং রাইভলরি দূরে রাখতে মেয়ের জন্মের যা করেন শুভশ্রী

ছোট্ট ‘মা’ ইউভান!

সোশ্যাল মিডিয়ায় রাজ বা শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা যায়, বোনকে সামলাতে ইউভান একাই একশো। বোন কাঁদলে তাকে শান্ত করা থেকে শুরু করে আদর করা— ইউভান যেন ‘মাদার ফিগার’। শুভশ্রী জানান, ইউভান মোটেও ইয়ালিনিকে হিংসে করে না, বরং ইউভান বোনকে চোখে হারায়। এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেছিলেন,

সিবলিং রাইভলরি দূরে রাখতে শুভশ্রীর টোটকা:

দুই সন্তানের মধ্যে ঈর্ষা বা ‘সিবলিং রাইভলরি’ কাটানো সহজ নয়। শুভশ্রী তাঁর অভিজ্ঞতায় যা করেন—

ইয়ালিনির জন্মের অনেক আগে থেকেই ইউভানের মনে বোনের জন্য জায়গা তৈরি করেছিলেন শুভশ্রী। তাঁকে বোঝানো হয়েছিল যে সে বড় ভাই হতে চলেছে এবং তার দায়িত্ব বাড়তে চলেছে। নায়িকা জানিয়েছিলেন, 'বাচ্চাদের মনস্তত্ব বুঝতে আমি বই পড়ছি। উপলব্ধি করেছি ইয়ানিলির জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে। ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করা হচ্ছে।’

শুভশ্রী আরও জানিয়েছেন, ইয়ালিনির জন্মের আগে যখন হাসপাতালে ভর্তি হন তিনি, সেই সময় বেডের পাশে ইউভানের ছবি রেখেছিলেন। যাতে ছেলের মনে হয় সে মায়ের সঙ্গেই আছে।

দুই ছেলেমেয়েকে সমালোর ক্ষেত্রে শুভশ্রীর শাশুড়ি-ননদরা তাঁর ভরসা। পাশাপাশি রাজও রাজনৈতিক দায়িত্ব, পরিচালনার পাশাপাশি বাবার ভূমিকাতেও একশোয় একশো। একান্তেও ছেলের সঙ্গে সময় কাটাতে ভোলেন না শুভশ্রী। মাস কয়েক আগেই ছেলে ইউভানকে নিয়ে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন শুভশ্রী। মেয়ে ইয়ালিনি সেইসময় রাজের কাছে কলকাতাতেই ছিল।

রাজ-শুভশ্রীর সুখী সংসার

শুভশ্রী বিশ্বাস করেন, বড় সন্তানকে যদি ছোটর প্রতি দায়িত্বশীল করে তোলা যায়, তবেই বড় হওয়ার পর তাদের মধ্যে বন্ধন দৃঢ় হবে। ইউভান ও ইয়ালিনির মধ্যে সেই সুন্দর সম্পর্কের বীজটা শুভশ্রী ইতিমধ্যেই বুনে দিয়েছেন। আর তাই তো ইউভান এখন শুধু দাদাই নয়, বোন ইয়ালিনীর ছোট্ট এক অভিভাবকও। নিজের মুখেই সে শুভশ্রীকে জানিয়েছে, ‘তুমি ওর মা নও, আমি ওর মা’।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More