Sourav Ganguly: পারিশ্রমিক নিয়ে মতানৈক্যে নাকি জি বাংলা ছাড়েন সৌরভ! কত টাকা নিতেন দাদাগিরি করতে

গুঞ্জন, ২০২৪ সালের পর পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের জেরেই নাকি জি বাংলার সঙ্গে সৌরভের দূরত্ব তৈরি হয় এবং তিনি শো থেকে সরে দাঁড়ান। দাদাগিরি করতে কত পারিশ্রমিক নিতেন বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক?

Published on: Apr 27, 2026, 11:03:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলা-র অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হলো 'দাদাগিরি' (Dadagiri), যা ২০০৯ সালে শুরু হয়েছিল এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এটি সঞ্চালনা করতেন। মোট ১০টি সিজনের মধ্যে একটি (তৃতীয় সিজন) সঞ্চালনা করেন মিঠুন চক্রবর্তী। তবে সেক্ষেত্রেও দর্শকদের চাপে পড়ে পরের সিজনেই সৌরভকে ফিরিয়ে আনে জি বাংলা। তবে ২০২৪ সালের পর নতুন কোনো সিজন আসেনি দাদাগিরির। এর কারণ হিসেবে জানা যায়, সৌরভের আচমকাই জি বাংলা ছাড়া।

সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়।

স্টার জলসার সঙ্গে বড় চুক্তি

আসলে গুঞ্জন, ২০২৪ সালের পর পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের জেরেই নাকি জি বাংলার সঙ্গে সৌরভের দূরত্ব তৈরি হয় এবং তিনি শো থেকে সরে দাঁড়ান। দাদাগিরি ছেড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার জলসার সঙ্গে ৪ বছরের জন্য ১২৫ কোটি টাকার একটি বড় চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি 'বিগ বস বাংলা' এবং একটি কুইজ রিয়েলিটি শো সঞ্চালনা করবেন।

দাদাগিরির জন্য কত পারিশ্রমিক পেতেন সৌরভ?

এবার প্রশ্ন উঠছে অনেকেরই মনে, জি বাংলায় দাদাগিরি করতে কত টাকা পারিশ্রমিক পেতেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। সঠিক অঙ্ক জানা না গেলেও, খবর অনুসারে প্রতি সপ্তাহে প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি। অর্থাৎ মাসে ৪ থেকে ৫ কোটি টাকা নিতেন জি বাংলার কাছ থেকে। এক-একটি সিজন চলত ৬-৭ মাস। অর্থাৎ সেই হিসেবে সিজন পিছু আনুমানিক পারিশ্রমিক পেতেন ৩৫ কোটি টাকার আশেপাশে। সেখানে স্টার জলসায় গিয়ে নিঃসন্দেহে মেরেছেন বড় দাঁও।

দাদাগিরির সঞ্চালক হিসেবে আসছে দেবের নাম

খবর রয়েছে, দুই বছর বিরতির পর চলতি বছরেই দাদাগিরি-র নতুন সিজন নিয়ে আসবে জি বাংলা। সঞ্চালক হিসেবে একাধিক নাম সামনে আসছে। মাঝে শোনা গিয়েছিল ক্রিড়া জগতের নক্ষত্র লিয়ান্ডার পেজ সঞ্চালনা করবেন। তবে এখন সেই দায়িত্ব যাচ্ছে দেবের হাতে। দাদাগিরির দায়িত্ব পাচ্ছেন তিনি।

এমনকী, ইতিমধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া এসেছে সৌরভের থেকে। বলেন, ‘শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে। সবার তো নিজস্ব একটা স্টাইল আছে। দেবের জন্য আমার শুভকামনা। আশা করছি, দেব দাদাগিরির সঞ্চালনায় নতুন কিছু করবে।’

এখন দেখার সঞ্চালক বদলের পর, বাংলার অন্যতম হায়েস্ট টিআরপি-র এই রিয়েলিটি শো জনপ্রিয়তা আরও বাড়ে না কমে? দেব আসার পরে কোন কোন বদল আসে ফরম্যাটে!

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More