চার গ্লাস জল সোজা অমিতাভের পাঞ্জাবিতে!অক্ষয়ের বাড়ির কাজের লোক কী কাণ্ড ঘটিয়েছিল?

এলহাবাদের ছেলে অক্ষয়ের বাড়ির ওই পরিচারক। চোখের সামনে অমিতাভকে দেখে আনন্দে আত্মহারা সে। উত্তেজনার বশে অমিতাভের পাঞ্জাবিতে ৪ গ্লাস জল ঢেলে ফেলে ওই যুবক। 

Published on: Sep 9, 2026, 11:00:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) উন্মাদনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যুগের পর যুগ ধরে তাঁর এই ফ্যানডম আজও অক্ষুণ্ণ। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র মঞ্চে এসে বিগ বি-র সেই ক্রেজ় বা উন্মাদনার এক অনবদ্য অভিজ্ঞতা শোনালেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। সইফ আলি খানের সঙ্গে নিজের নতুন ছবি ‘হাইওয়ান’ (Haiwaan)-এর প্রচারে এসে পুরোনো দিনের এক মজাদার ঘটনার কথা ফাঁস করেন তিনি।

চার গ্লাস জল সোজা অমিতাভের পাঞ্জাবিতে!অক্ষয়ের বাড়ির কাজের লোক কী কাণ্ড ঘটিয়েছিল?
চার গ্লাস জল সোজা অমিতাভের পাঞ্জাবিতে!অক্ষয়ের বাড়ির কাজের লোক কী কাণ্ড ঘটিয়েছিল?

লোখান্ডওয়ালা-র বাড়িতে জল ঢেলে ফেলার কান্ড

অক্ষয় জানান, তখন তিনি মুম্বইয়ের লোকমান্ডওয়ালায় থাকতেন। একদিন তাঁর বাড়িতে এসেছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন স্বয়ং হাজির হয়েছেন দেখে অক্ষয়ের বাড়ির এক পরিচারক নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না! এলাহাবাদের বাসিন্দা সেই যুবক অমিতাভ বচ্চনের এতটাই অন্ধভক্ত ছিলেন যে, প্রিয় তারকাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হাত-পা কাঁপতে শুরু করে তাঁর।

ঘটনার বিবরণ দিতে গিয়ে অক্ষয় অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার, আপনার মনে আছে যখন আপনি আমার লোখান্ডওয়ালার বাড়িতে এসেছিলেন? ট্রে-তে চার গ্লাস জল রাখা ছিল, আর আমার হাউস হেল্প ছোকরাটি ছিল আপনার এলাহাবাদেরই লোক। সে আপনাকে দেখে এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে, একপলকে হাঁ করে তাকিয়ে চার গ্লাস জলই সোজা আপনার পাঞ্জাবিতে ঢেলে দিল!’

অক্ষয়ের পাঞ্জাবি পরতে হলো বিগ বি-কে!

প্রিয় তারকাকে জল খাওয়াতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলায় পুরো ঘর জুড়ে তখন কী হবে কী হবে পরিস্থিতি! অক্ষয়ের কথায়, ‘আমি তো ভাবছি এখন কী করব! স্যার তো বিশাল লম্বা। অবশেষে আর কোনো উপায় না দেখে আমারই একটি বেশ লম্বা ঝুলযুক্ত পাঞ্জাবি এনে স্যারকে দিতে হলো, যাতে ওটা কোনোমতে গায়ে আঁটে ওঁনার’। অক্ষয়ের এই গল্প শুনে কেবিসি-র সেটে অমিতাভ বচ্চনসহ উপস্থিত দর্শকেরা হাসিতে ফেটে পড়েন।

সামনে আসছে ‘হাইওয়ান’

প্রিয়দর্শন পরিচালিত ক্রাইম-থ্রিলার ‘হাইওয়ান’ (Haiwaan) ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার ও সাইফ আলি খানকে। ২০১৬ সালের মালয়ালম হিট ‘ওপ্পাম’-এর এই হিন্দি রিমেকটিতে সাইফকে এক দৃষ্টিহীন চরিত্রে এবং অক্ষয়কে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও ব্রেকিং নিউজ হিসেবে, এতে অভিনয় করেছেন বোমান ইরানি এবং শেষবারের মতো পর্দায় দেখা যাবে প্রয়াত প্রবীণ অভিনেতা আস

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More