১৫ বছরের প্রেম, ৪২-এও বিয়ের তাড়া নেই মনামীর! বিগ বস কুইনের প্রেমিককে চেনেন?

নাচের ক্লাসে আলাপ, সেখান থেকে প্রেম। ১৫ বছরের সম্পর্ক মানামী-সৈকতের। তবে বিয়ের কোনও ভাবনাই নেই নায়িকার।

Published on: Oct 23, 2026, 13:10:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বয়স চার দশকের গণ্ডি পেরিয়ে ৪২-এ পৌঁছেছে। কিন্তু মনামী ঘোষের গ্ল্যামার ও রূপ দেখে তা বোঝার বিন্দুমাত্র জো নেই! অভিনয়ের পাশাপাশি নাচ, সোশাল মিডিয়ার সেনসেশন এবং নজরকাড়া ফ্যাশন সেন্স—সব মিলিয়ে তিনি টলিপাড়ার অন্যতম ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। আপতত বিগ বস বাংলার ঘরের অন্যতম চর্চিত প্রতিযোগী। দীর্ঘ বছর ধরে সফলভাবে কেরিয়ার সামলালেও ভক্তদের মনে একটাই প্রশ্ন বার বার ঘুরপাক খায়— কেন এখনও ছাদনাতলায় বসা হলো না এই জনপ্রিয় টলি-সুন্দরীর?

১৫ বছরের প্রেম, ৪২-এও বিয়ের তাড়া নেই মনামীর! বিগ বস কুইনের প্রেমিককে চেনেন?
১৫ বছরের প্রেম, ৪২-এও বিয়ের তাড়া নেই মনামীর! বিগ বস কুইনের প্রেমিককে চেনেন?

প্রেম থাকলেও বিয়েতে তাড়া নেই:

মনামীর ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। প্রেমের বিষয়ে কখনোই কোনো লুকোছাপা করেননি অভিনেত্রী। মনামী ঘোষ দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে কোরিওগ্রাফার ও আলোকচিত্রী সৈকত বারুরি (Saikat Baruri)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের ভালোবাসার খবর টলিপাড়ার সবারই জানা। দুজনের বিয়ের জল্পনা শুরু হয়েছিল ২০১৮ সাল নাগাদ। এরপর প্রায় এক দশক হতে চলল, তবুও সাত পাক ঘোরার কোনও তাগিদ নেই দুজনের।

নিজের শর্তে জীবন বাঁচেন মানামী। সমাজ বা বয়সের নিয়ম মেনে তড়িঘড়ি বিয়ে করার কোনো ইচ্ছে তাঁর নেই। তাঁদের সম্পর্ক এতটাই মজবুত ও ভালোবাসায় পূর্ণ যে, শুধু আইনি বা আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার জন্য তাঁরা ব্যস্ত নন। এক সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, ‘বিয়ে তো একটা প্রতিষ্ঠান। আমি কাজের ক্ষেত্রে নিজের দু’শো শতাংশ দেওয়ার চেষ্টা করি। তেমনই বিয়ে করলেও কাজের মতোই আমি নিজের দু’শো শতাংশ দিতে চাই। একটু সংসার করলাম, একটু শুটিং করলাম, সেটা পারব না।’

১৫ বছরের প্রেম, ৪২-এও বিয়ের তাড়া নেই মনামীর! বিগ বস কুইনের প্রেমিককে চেনেন?
১৫ বছরের প্রেম, ৪২-এও বিয়ের তাড়া নেই মনামীর! বিগ বস কুইনের প্রেমিককে চেনেন?

কাজ ও স্বাধীন জীবনই প্রথম পছন্দ:

মনামী বিশ্বাস করেন যে, জীবনকে নিজের মতো করে উপভোগ করাটাই আসল কথা। সমাজ কী ভাবল বা কে কী বলল, তাতে তাঁর কিছু যায় আসে না। আত্মীয়-স্বজনরা প্রশ্ন করলেও বিয়ে নিয়ে বাবা-মা কোনওদিন তাঁর উপর চাপ সৃষ্টি করেননি সাফ জানিয়েছেন মানামী। তিনি আরও বলেছিলেন, বিয়ে বা সন্তান নিয়ে সৈকতের সঙ্গেও তাঁর আলোচনা হয় না। বরং কেরিয়ার, দুজনের স্বপ্ন নিয়ে কথা হয়।

মনামী বর্তমানে নিজের অভিনয়, নাচ, ইউটিউব ট্রাভেল ব্লগ এবং ব্যক্তিগত জীবন দারুণভাবে উপভোগ করছেন। তাঁর মতে, উপযুক্ত সময় এলেই এবং দুজনে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত মনে করলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বয়সকে স্রেফ একটি সংখ্যা প্রমাণ করে মনামী ঘোষ বর্তমানে নিজের শর্তে ও মনের সুখে জীবন কাটাচ্ছেন, যা তাঁর অগণিত অনুরাগী ও ভক্তদের কাছে এক বড় অনুপ্রেরণা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More