নাইটক্লাবে ঠোঁটঠাসা চুমু! বাঙালি নায়িকার সৌন্দর্যে গলে যান রোনাল্ডো, প্রেমিককে ধোঁকা দেন সুন্দরী?
প্রেম কী বুঝিনি! রোনাল্ডোর ফ্য়ানগার্ল নায়িকার মনেও তখন প্রজাপতি উড়ছে। পতুর্গালের নাইটক্লাবের ডান্স ফ্লোরে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলে পাপারাৎজিরা। বাঙালি নায়িকা অবশ্য সেইসময় অন্য নায়কের সঙ্গে লিভ ইনে ছিলেন।
বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করে ফেলেছে পর্তুগাল। কিন্তু জয় অধরা। কঙ্গোর মতো দেশের কাছে আটকে গেছে সিআরসেভেনের দল। ‘বদ্দা’কে ৯০মিনিটের খেলায় মাঠে খুঁজেই পাওয়া যায়নি। ফুটবল কেরিয়ারের পাশাপাশি ক্রিশিয়ানো রোনাল্ডোর ব্য়ক্তিগত জীবন বরাবরই রঙিন। জানেন কি একবার এক বঙ্গললনার সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর।

বলিউডের অন্যতম চর্চিত এবং হাই-প্রোফাইল স্ক্যান্ডালগুলির কথা বললে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বলিউড অভিনেত্রী বিপাশা বসু-র সেই বিতর্কিত চুম্বনের ছবিটির কথা আজও সবার আগে মনে পড়ে। ২০০৭ সালের সেই ঘটনা সে সময় নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল, কারণ তখন জন আব্রাহামের সঙ্গে মারাত্মক সিরিয়াস সম্পর্কে ছিলেন বিপাশা। সম্প্রতি রোনাল্ডোর ব্যক্তিগত জীবনের কিছু খবরের সূত্র ধরে নেটপাড়ায় আবারও নতুন করে ভাইরাল হয়েছে তাঁদের সেই পুরনো নস্টালজিক ছবি। আর তার পরেই সামনে এসেছে এই নিয়ে বিপাশার দেওয়া একটি পুরনো জবাব।
পর্তুগালের সেই ক্লাব পার্টি এবং ভাইরাল ছবি
ঘটনাটি ঘটেছিল ২০০৭ সালে, পর্তুগালের লিসবনে ‘বিশ্বের নতুন সাতটি আশ্চর্য’ ঘোষণার এক আন্তর্জাতিক অনুষ্ঠানে। বিপাশা সেখানে বলিউড তথা ভারতের প্রতিনিধিত্ব করছিলেন, আর রোনাল্ডো ছিলেন আমন্ত্রিত তারকা।
অনুষ্ঠানটি সফলভাবে শেষ হওয়ার পর লিসবনের একটি নামী ক্লাবে আফটার-পার্টিতে যোগ দেন দুজনে। সেখানেই তাঁদের নাচ, আড্ডা এবং এক পর্যায়ে রোনাল্ডোর বিপাশাকে চুম্বন করার ছবি পাপারাৎজ্জিদের ক্যামেরায় বন্দি হয়। ছবিটি ছড়িয়ে পড়তেই রে রে করে ওঠে অনুগামীরা। জনের সঙ্গে সম্পর্কে থেকেও বিপাশা রোনাল্ডোকে কেন চুমু করলেন, তা নিয়ে শুরু হয় ‘প্রতারণা’র মারাত্মক ট্রোলিং। পরবর্তীতেও বিপাশা-রোনাল্ডোর মাখামাখি নিয়ে কম আলোচনা হয়নি।
২. “ও খুব লম্বা, তাই নিচু হয়ে কথা বলছিল”— সাফাই বিপাশার
পরবর্তীতে জনপ্রিয় চ্যাট শো ‘আপ কি আদালত’-এ এসে এই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুলেছিলেন বিপাশা বসু। তিনি মিডিয়ার সমস্ত নোংরা জল্পনা উড়িয়ে দিয়ে আসল সত্যিটা খোলসা করেন।
বিপাশা বলেছিলেন, 'আমি এই বিষয়ে আগে কখনও সংবাদমাধ্যমকে কোনও স্পষ্টীকরণ দেওয়ার প্রয়োজন মনে করিনি, কিন্তু এবার বলছি। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মস্ত বড় ফ্যান ছিলাম এবং এখনও আছি। লিসবনে ইভেন্টের পর একটা পার্টিতে আমাদের দেখা হয়। ও খুব লম্বা, আর চারপাশের ক্লাবে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তাই ও যখনই আমার সাথে কথা বলতে আসছিল, ওকে অনেকটা নিচু হয়ে ঝুঁকে কথা বলতে হচ্ছিল। ছবিটা সেই মুহূর্তেরই।' যদিও বিপাশার এই সাফাইয়ে চিড়ে ভেজেনি। কারণ তাঁদের সেই রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল।
অন্য এক সাক্ষাৎকারে উছ্বসিত বিপাশা বলেছিলেন, ‘রোনাল্ডোর সাথে দেখা হওয়াটা আমার কাছে একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। ও ভীষণ কিউট, আর ও যখন আমাকে কিউট বলল, আমার খুব অদ্ভুত লাগছিল। ও এখন আমার বন্ধু।’

জন আব্রাহামের প্রতিক্রিয়া ও পরবর্তী পরিণতি
তৎকালীন রিপোর্ট অনুযায়ী, এই ছবি ভাইরাল হওয়ার পর বিপাশা ও জনের সাত বছরের দীর্ঘ সম্পর্কে বড়সড় ফাটল ধরেছিল। জন মারাত্মক রেগে গিয়েছিলেন এবং ব্রেকআপের সিদ্ধান্তও নিয়েছিলেন বলে গুঞ্জন শোনা যায়। যদিও পরে মান-অভিমান মিটিয়ে তাঁদের সম্পর্ক তালি জোড়া লেগেছিল। তবে আরও কয়েক বছর পর এই জুটির পাকাপাকি বিচ্ছেদ ঘটে। বর্তমানে বিপাশা অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সুখী দাম্পত্য কাটাচ্ছেন এবং তাঁদের একমাত্র কন্য়া দেবী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


