Dev-Rukmini: 'রুক্মিণী কোথায়?’ দেবের বাড়ি গণেশ পুজোয় অনুপস্থিত প্রেমিকা, দূরত্ব নিয়ে জল্পনা

Dev-Rukmini: পরিবারের সঙ্গে গণেশ পুজোর আনন্দে মাতোয়ারা দেব। ওদিকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ওয়েলসে (ব্রিটিশ যুক্তরাজ্য) রুক্মিণী। কেন? 

Published on: Sep 14, 2026, 17:01:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ হিসেবে যাঁদের রসায়ন নিয়ে অনুরাগীদের চর্চার শেষ নেই, সেই দেব ও রুক্মিণী মৈত্রর সমীকরণ নিয়ে ফের মাথাচাড়া দিল জোর জল্পনা। দেবের আরবানার বিলাসবহুল আবাসন থেকে প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে উদযাপিত হলো গণপতি উৎসব। তবে এই আনন্দঘন মুহূর্তে উৎসবের ফ্রেমে অনুপস্থিত দেখা গেল প্রেমিকা রুক্মিণীকে, যা দেখে নেটিজেন ও অনুগামীদের প্রশ্ন—‘তবে কি সত্যি দূরত্ব বাড়ল দু’জনের?’

রুক্মিণী কোথায়?’ দেবের বাড়ি গণেশ পুজোয় অনুপস্থিত প্রেমিকা, দূরত্ব নিয়ে জল্পনা
রুক্মিণী কোথায়?’ দেবের বাড়ি গণেশ পুজোয় অনুপস্থিত প্রেমিকা, দূরত্ব নিয়ে জল্পনা

মুম্বই কানেকশন ও আরবানার গণপতি পুজো

মেদিনীপুরের ঘাটালে জন্ম হলেও দেবের শৈশব ও বেড়ে ওঠা মুম্বইয়ে। ফলে গণপতি বাপ্পার সঙ্গে সাংসদ-অভিনেতার আবেগীয় কানেকশন বেশ পুরোনো। সেই ঐতিহ্য মেনেই কলকাতার আরবানার ফ্ল্যাটে বিগত কয়েক বছর ধরেই ধুমধাম করে গণেশ পুজো করেন তিনি।

এদিন ফেসবুকে গণেশ পুজোর একাধিক ছবি শেয়ার করেছেন তারকা। লাল-সাদা ফুলে সাজানো মণ্ডপ, সামনে বাপ্পার প্রতিমা। দেবের পরনে সাদা পাঞ্জাবি, সঙ্গে ফুলেল এমব্রয়ডারি করা। একটি ফ্রেমে ধরা দিয়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী এবং বোন দীপালি। পরিবারকে পাশে নিয়ে পুজোর আনন্দে মেতে উঠলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোনও ছবিতেই দেখা মেলেনি রুক্মিণীর। যা নিয়ে ফিসফিসানি সর্বত্র।

বিতর্কের মাঝেই রুক্মিণীর অনুপস্থিতি

সম্প্রতি ‘দেশু৭’ ছবিকে কেন্দ্র করে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুরানো প্রেম ও সম্পর্ক নিয়ে চর্চা ফের তুঙ্গে। এমনকী ছবির প্রচারের স্বার্থে দেব ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করছেন—এমন অভিযোগে বিদ্ধ হয়েছেন নায়ক। রুক্মিণীর সঙ্গেও দেবের এক ধরনের মানসিকভাবে দূরত্ব তৈরি হয়েছে বলে টলিপাড়ায় কানঘুষো চলছিল বেশ কিছু দিন ধরে। গত কয়েক মাস ধরেই মুম্বইয়ে গিয়ে থাকছেন রুক্মিণী।

এরই মাঝে দেবের বাড়ির এই বিশেষ পারিবারিক উৎসবে রুক্মিণীর না থাকা যেন সেই জল্পনার আগুনে আরও কিছুটা ঘি ঢেলে দিল। ছবির কমেন্ট বক্সে অনুরাগীদের স্পষ্ট প্রশ্ন—'রুক্মিণী কোথায়?' তার উত্তর রয়েছে রুক্মিণীর দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা ইনস্টাগ্রামে। আপতত কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ব্রিটিশ যুক্তরাজ্যে রয়েছেন নায়িকা। হাতে কফির কাপ, দক্ষিণ ওয়েলসের নিউপোর্ট শহরের এক মনোরম দৃশ্য ইনস্টায় তুলে ধরেছেন রুক্মিণী। যেখানে উঠে এসেছে ঐতিহ্যবাহী উস্ক নদী (River Usk)। একই সঙ্গে নদীর ওপর দিয়ে বিস্তৃত দৃষ্টিনন্দন নিউপোর্ট ব্রিজ।

ব্রিটিশ যুক্তরাজ্যে ব্যস্ত রুক্মিণী
ব্রিটিশ যুক্তরাজ্যে ব্যস্ত রুক্মিণী

অক্ষয় কুমারের ‘সমুক’-এর শ্যুটিং চলছে ব্রিটিশ যুক্তরাজ্যে। সূত্রের খবর, এই ছবিতে অক্ষয়ের নায়িকা বঙ্গ সুন্দরী রুক্মিণী। সেই ছবির শ্যুটিংয়েই নাকি ব্যস্ত নায়িকা। তাই আপতত ব্য়ক্তিগত সম্পর্কের টানাপোড়েন নয়, রুক্মিণীর ফোকাস তাঁর বলিউড কেরিয়ার। প্রসঙ্গত, ‘সনক’-এর পর এটা রুক্মিণীর দ্বিতীয় বলিউড ফিল্ম হতে চলেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More