Anindita Chowdhury: গাড়িতে যেতে যেতেই অনিন্দিতা মায়ের পছন্দের কবিতা শোনালেন মেয়েকে! জানেন তা শুনে কী করল খুদে

Anindita Chowdhury: মেয়ে তিষ্যাকে ঘিরেই এখন অনিন্দিতার পৃথিবী। মেয়ের জন্মের পর থেকেই তাকে ঘিরে ঘিরে রাখেন নায়িকা। কাজ নিয়ে ব্যস্ততার মাঝেও মেয়েকে নিয়ে মেতে থাকেন। এবার গাড়িতে যেতে যেতে মায়ের পছন্দের কবিতা মেয়েকে শোনালেন অভিনেত্রী।

Published on: May 9, 2026, 12:51:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Anindita Chowdhury: মেয়ে তিষ্যাকে ঘিরেই এখন অনিন্দিতার পৃথিবী। মেয়ের জন্মের পর থেকেই তাকে ঘিরে ঘিরে রাখেন নায়িকা। কাজ নিয়ে ব্যস্ততার মাঝেও মেয়েকে নিয়ে মেতে থাকেন। এবার গাড়িতে যেতে যেতে মায়ের পছন্দের কবিতা মেয়েকে শোনালেন অভিনেত্রী।

অনিন্দিতা মায়ের পছন্দের কবিতা শোনালেন মেয়েকে!
অনিন্দিতা মায়ের পছন্দের কবিতা শোনালেন মেয়েকে!

দেখা যায় গাড়িতে মেয়েকে কোলে নিয়ে যাচ্ছেন অনিন্দিতা। তাঁর পরনে সাদা ও গোলাপ স্ট্রাইপ শার্ট। চিন্তার পরনে মাল্টি কালারের জামা। তাকে কোলে নিয়ে সৎপাত্র শোনাচ্ছেন অনিন্দিতা।

আরও পড়ুন: ২৬-এর নির্বাচনে হারের পর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত রাজের! ‘নিজের সবটুকু…’, যা বললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক

ভিডিয়োটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'এই কবিতাটা ছোটবেলায় আমার থেকেও আমার মায়ের বেশি প্রিয় ছিল, কোথাও আবৃত্তি প্রতিযোগিতা হলেই এইটে আমায় আবৃত্তি করতে হতো, যত বড় হয়েছি সেই তালিকায় আরও অনেক কবিতা যোগ হয়েছে, আমার মেয়েরও এটি বেশ পছন্দের কবিতা, আরও একটু বড় হলে কবিতার লাইন নিয়ে রিঅ্যাক্ট করবে কিনা জানিনা, হাস্যরসের ঠিক কতটা ওর কাছে গৃহীত হবে সেটাও জানিনা, satire বা slapstic এ ও কিভাবে রিঅ্যাক্ট করবে সেটাও জানিনা, শুধু এটুকু জানি যতটা সম্ভব চেনাতে হবে, তারপর পৃথিবীকে নতুন করে গড়বে নাকি যা আছে তাকে আগলে রাখবে সেতো ওদের দায়িত্ব, ওদের সিদ্ধান্ত...!' মায়ের মুখে কবিতা শুনে একগাল হাসি হাসলো খুদে

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা। একজন লেখেন, 'কী মিষ্টি দেখো।' অনেকে আবার বলেছেন বাবা সুদীপের মতো দেখতে হয়েছে তাকে।

চলতি বছরের মার্চের মেয়ের জন্মদিন পালন করেছেন অনিন্দিতা। তিনি লিখেছিলেন, ‘শুভ প্রথম জন্মদিন নিনি। প্রথম দিন যেমন প্ল্যান করেছিলাম আমরা, একসঙ্গে এক বছর কাটালাম, আলাপ পরিচয় এখনো চলছে আমাদের, আমাদের দুজনের পারফরমেন্স নিয়ে বাবা খুবই প্রাউড, আমরাও খুব ফান করছি।’

আরও পড়ুন: চোখে-মুখে জেদ, কোলে সন্তান, ‘বাবা’র পোস্টারে চমক বিক্রমের! কবে মুক্তি পাবে ছবি?

তিনি আরও লেখেন, ‘যারা সারাক্ষণ ভালবেসেছে, বাসছে, তাদের জন্য তো আমাদের পারফরমেন্স আছেই। কিন্তু যে দুজন মানুষ না থাকলে আমাদের এই জার্নিটা কেমন হতো জানিনা তারা হলেন আমাদের দুই ডাক্তার। তোমরা ছিলে বলেই আমি এখন সকলের মাথার উপর উঠে নাচ করতে পারছি। অনেক ধন্যবাদ বন্ধুরা, বাকি কথা কাল হচ্ছে।’