Awarapan 2: ভাইয়ে ভাইয়ে ঝগড়া! সাইয়ারার ব্লকবাস্টার, ইমরানের আওয়ারাপন ২ থেকে কেন বাদ মোহিত?
Awarapan 2: ১৪ই অগস্ট মুক্তি পাচ্ছে আওয়ারাপন ২। ইমরান হাশমি ফিরছেন শিবমের চরিত্রে, তবে এই ছবির পরিচালকের আসনে থাকছেন না মোহিত সুরি।
মরান হাশমি আর মোহিত সুরি জুটি মানেই বক্স অফিসে এক অন্যরকম মায়াজাল। ২০০৭ সালের মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপন’ আজও সিনেমাপ্রেমীদের কাছে অন্যতম সেরা ‘ক্রাইম-ড্রামা’। দীর্ঘ দেড় দশক ধরে দর্শকরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন এই ছবির দ্বিতীয় ভাগের জন্য। অবশেষে প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মস (ভাট ক্য়াম্প) এই ছবির সিক্যুয়েল ঘোষণা করেছে। ইমরান দ্বিতীয় ভাগের অংশ হলেও, পরিচালকের আসনে থাকছেন না মোহিত সুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক মোহিত সুরি যে বোমা ফাটালেন, তাতে জলের মতো স্পষ্ট হল সবটা।

অফারই পাননি মোহিত:
যখন তাঁকে জিজ্ঞেস করা হয় কেন তিনি ‘আওয়ারাপন ২’ পরিচালনা করছেন না, মোহিত সপাটে উত্তর দেন, ‘আমাকে কখনও এই ছবির সিক্যুয়েলের প্রস্তাবই দেওয়া হয়নি। কোনো আলোচনাও হয়নি। তাই আমি করছি না— এই কথাটাই ভুল।’ পরিচালকের এই ক্ষোভ মিশ্রিত মন্তব্যে এটা স্পষ্ট যে, প্রযোজনা সংস্থা বিশেষ করে ভাট ক্যাম্পের সঙ্গে হয়তো সৃজনশীল কোনও দূরত্ব তৈরি হয়েছে।
পরিচালক আরও বলেন, 'আমি ইমরানের সাথে কাজ করব। তার সাথে সমস্যা হ'ল আমি ইমরানে সাথে আটটি ছবি করেছি। তিনি আমাকে খুব ভাল জানেন। আমাকে আগামিতে তাঁকে উপযুক্ত একটি চরিত্র দিতে হবে; আমি কেবল তাকে কিছু অংশ করার জন্য তাড়াহুড়ো করতে পারি না। তবে আমি মনে করি এটি তার চেয়ে আমার পক্ষে বেশি উপকারী হবে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, পুরো ইন্ডাস্ট্রি এক দিকে, ইমরান হাশমি এক দিকে।'
জানিয়ে রাখি, ইমরান হাশমি এবং মোহিত সুরি মাসতুতো ভাই। দুজনেই মহেশ ভাট ও মুকেশ ভাটের বোনপো। অর্থাৎ আলিয়া ভাট-পূজা ভাটরা তাঁদের মামাতো বোন হন। একসঙ্গেই কেরিয়ার শুরু করেছিলেন মোহিত-ইমরান।
ইমরান হাশমির সেই আইকনিক ‘শিবম’:
‘আওয়ারাপন’ ছবির সেই লম্বা চুল, বিষণ্ণ চোখ আর ‘তোহি ইয়াতে’র মতো সুরের মূর্ছনা— ইমরান হাশমিকে ‘শিবম’ চরিত্রে দর্শক আইকন বানিয়ে ফেলেছিলেন। মোহিত সুরি মনে করেন, কিছু ছবি বা তার আবেগ একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হয়। তাঁর কথায়, ‘আমি নিজে থেকে কখনও সিক্যুয়েলের পেছনে দৌড়াই না যদি না কোনো বলিষ্ঠ চিত্রনাট্য থাকে। আর এই ছবির ক্ষেত্রে তো ডাকই আসেনি।’
মোহিত সুরির এই বয়ানের পর স্পষ্ট কেন ‘আওয়ারাপন ২’-এর অংশ নন মোহিত। ইমরান হাশমিকে শিবমের অবতারে দেখা যাবে ঠিকই, তবে এবার তাঁর নির্দেশক হিসাবে থাকবেন নীতিন কক্কর। নায়িকার ভূমিকায় থাকছেন দিশা পাটানি। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে আওয়ারাপন ২।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


