বিগ বসের ঘরের ভালোবাসা বাইরে গিয়ে টিকবে তো? রাজবীর-নন্দিনীর প্রেম নিয়ে মুখ খুললেন জয়িতা
'শো-এর বাইরে গিয়ে এই সম্পর্ক টিকবে না!' নন্দিনী-রাজবীরের প্রেম কি পুরোটাই দেখনদারি? কী বলছেন জয়িতা?
রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র ঘরের ভেতরের সম্পর্ক ও সমীকরণ নিয়ে জল্পনার অন্ত নেই। বিশেষ করে প্রতিযোগী রাজবীর ও নন্দিনীর রসায়ন ইতিমধ্যেই ব্যাপক নজর কেড়েছে দর্শকদের। ঘরের ভেতর দুজনের বন্ধুত্বের ঊর্ধ্বে গড়ে ওঠা গাঢ় সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি। তবে এই সম্পর্ক কি রিয়েলিটি শো-এর সীমানা পেরিয়ে বাস্তবের আলোতেও স্থায়ী হবে? এক পডকাস্ট সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়ে নিজেদের স্পষ্ট ও বিতর্কিত মতামত জানালেন সম্প্রতি শো থেকে বিদায় নেওয়া প্রতিযোগী জয়িতা।

'শো-এর বাইরে গিয়ে এই সম্পর্ক টিকবে না!'
পডকাস্টে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক প্রসঙ্গে জয়িতাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ঘরের ভেতরে যে তাঁদের মধ্যে বন্ধুত্বের চেয়েও গভীর একটি বন্ডিং তৈরি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সম্পর্ক বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসল জীবনে কতটা স্থায়ী হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন জয়িতা।
টিকবে না রাজবীর-নন্দিনীর প্রেম!
সরাসরি নিজের মতামত জানিয়ে জয়িতা বলেন, ‘আমার মনে হয় না এদের সম্পর্ক বাইরে গিয়ে টিকবে! কারণ আজকের দিনে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে প্রচুর স্যাক্রিফাইস (উৎসর্গ) ও কম্প্রোমাইজ (বোঝাপড়া) করতে হয়, নিজেকে সরিয়ে রেখে সামনের মানুষটাকে গুরুত্ব দিতে হয়। আজকালকার দিনে দাঁড়িয়ে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা এমনিতেই খুব কঠিন, আর এখন দুজনেই সবার আগে নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করতে চায়। তাই আমার মনে হয় এই সম্পর্কটা হয়তো টিকবে না।’
রাজবীর বিগ বস বাংলার ঘরে পা রাখার পর জয়িতার সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছিল। হঠাৎ জয়িতার পরিবর্তে নন্দিনীর সঙ্গে গাঢ় হয় তাঁর রসায়ন। দিন কয়েকের মধ্যেই বাদ পড়েন জয়িতা। এরপর নন্দিনীকে জয়িতার জীবনের ‘বনলতা’ হিসাবে উল্লেখ করেছিলেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চর্চা:
বিগ বসের ঘরের রোমান্স অনেক সময়ই শো শেষ হওয়ার পর ফিকে হয়ে যায়, এমনটা বহুবার দেখা গেছে। জয়িতার এই বক্তব্যের পর রাজবীর ও নন্দিনীর অনুগামী এবং নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে— সত্যিই কি কেবল লাইমলাইটে থাকার জন্য এই কেমিস্ট্রি, নাকি বাস্ত্বেও কোনো ভবিষ্যৎ রয়েছে তাঁদের? উত্তর দেবে সময়ই।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


