পুজো মিটতেই বড় খবর, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উইঙ্কল-টুইঙ্কল’

গত ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘উইঙ্কল-টুইঙ্কল’। প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য একটি ছবি হয়ে উঠেছিল এই সিনেমাটি।

Published on: Oct 26, 2026, 19:37:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘উইঙ্কল-টুইঙ্কল’। প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য একটি ছবি হয়ে উঠেছিল এই সিনেমাটি। তবে যারা এই ছবিটি বড় পর্দায় দেখতে পাননি, তাদের মন খারাপ করার কোনও কারণ নেই। পুজো মিটতেই একটি বড় সুখবর দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উইঙ্কল-টুইঙ্কল’
ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উইঙ্কল-টুইঙ্কল’

এবার হইচই-এর পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এবার প্রতিটি মানুষের ড্রইংরুমে পৌঁছে যাবে ঋত্বিক পরমব্রত পরিচালিত এই সিনেমাটি। ছবিটি হইচই ডিজিটাল প্লাটফর্মে দেখতে পাবেন আগামী ৩০ অক্টোবর থেকে।

আরও পড়ুন: নিরাপত্তার ঘেরাটোপে থেকেও ভক্তদের দেখা দিলেন অমিতাভ, রবিবারে চেনা ছবি জলসায়

সিনেমার একটি পোস্টার প্রকাশ্যে এনে হইচই ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে লেখা হয়েছে ক্যাপশনে, পুরনো আদর্শ আর নতুন বাস্তবতার টানাপোড়েনে শুরু এক অন্যরকম যাত্রা। তোমার সঙ্গে লড়াইয়ে নিজের বিশ্বাস আর পরিচয়কে কি ফিরে পাবে সব্যসাচী সেন?

‘উইঙ্কল-টুইঙ্কল’ প্রসঙ্গে

ব্রাত্য বসুর বিখ্যাত নাটক ‘উইঙ্কল-টুইঙ্কল’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমাটি। রাজনৈতিক মতভেদ এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই গল্প। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার, অঙ্গনা রায়, দেবেশ চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত সহ আরো অনেকে।

আরও পড়ুন: ‘যেদিন থেকে ও এসেছে’, বিগ বসের বাড়িতে সুস্মিতার প্রিয় প্রতিযোগী কে?

ছবির গল্প প্রসঙ্গে

২০ বছর পর এক আদর্শবাদী বিপ্লবী রাজনৈতিক কর্মী আচমকা নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারেন না যে মাঝের বছরগুলিতে জীবন এবং রাজনীতি দুটোই বদলে গিয়েছে। বদলে গিয়েছে মানুষের চিন্তা ভাবনা। তবে শুধু বাইরের জগৎ নয়, সব্যসাচী যখন জানতে পারবে তার একমাত্র পুত্র ইন্দ্র সম্পূর্ণ অন্য মতাদর্শে বিশ্বাসী তখন সেটা শুনে স্তম্ভিত হয়ে যাবে। বাবা ছেলের রাজনৈতিক মতাদর্শের এই পার্থক্য নিয়েই যে গোটা ছবি তৈরি সেটা আর বলার অপেক্ষা রাখে না।