Rupali Ganguly: ‘প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন…’, মোদীকে নিয়ে পোস্ট রূপালির, কটাক্ষে জেরবার বাঙালি নায়িকা

Rupali Ganguly on Modi: 'ভবিষ্যতের স্মৃতি ইরানি', মোদী-ভক্ত রূপালি প্রধানমন্ত্রীর গুনগান গাইতে গিয়ে এবার বিতর্কিত টুইট করে বসলেন। বইছে ট্রোলের বন্যা। কী ঘটেছে?

Published on: Aug 6, 2026, 18:00:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশজুড়ে নিট (NEET) পরীক্ষা ও একাধিক প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে যখন ছাত্র আন্দোলন উত্তাল, ঠিক তখনই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৈরি হওয়া বেশ কিছু রিল ও ভিডিও নজর কেড়েছে। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে অসম্মান ও গালিগালাজ করার প্রতিবাদ জানাতে গিয়ে এক বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করে বসলেন জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা' খ্যাত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। পর্দার অনুমপার এক মন্তব্যের জেরে বর্তমানে নেটপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

‘প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন…’, মোদীকে নিয়ে পোস্ট রূপালির, কটাক্ষে জেরবার বাঙালি নায়িকা (ANI)
‘প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন…’, মোদীকে নিয়ে পোস্ট রূপালির, কটাক্ষে জেরবার বাঙালি নায়িকা (ANI)

কী লিখেছিলেন রূপালি?

সম্প্রতি সোশাল মিডিয়ায় এক নাবালিকা মেয়ের ভিডিও ভাইরাল হয়, যেখানে সে প্রধানমন্ত্রী মোদীর ছবি রাখা একটি পোস্টারে চটি দিয়ে মারার অভিনয় করে মানুষকে আপত্তিকর পরামর্শ দেয়। এই ভিডিওটি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেত্রী রূপালী।

নিজের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে রূপালি ক্ষোভের সাথে লেখেন, ‘প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করার পরিণাম অবশ্যই ভোগ করা উচিত!!! ইশ, আমি সত্যিই মনেপ্রাণে চাই উনি যদি একজন একনায়ক (Dictator) হতেন!’

শুধু তা-ই নয়, তামিলনাড়ুতে অভিনেতা বিজয় ও তৃষার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করায় উদয়নিধি স্টালিনের গ্রেফতারির খবরের প্রসঙ্গ টেনে মোদীকে ‘ক্ষমাসুন্দর’ বলে তুলে ধরতে চান রূপালি। স্পষ্ট করেন, কোনওভাবেই প্রধামন্ত্রী ‘স্বৈরাচারী ও একনায়ক নন’।

এই পোস্ট রি-টুইট করে রূপালি
এই পোস্ট রি-টুইট করে রূপালি

'সারাভাই ভার্সেস সারাভাই'-এর মায়াকে টেনে ট্রোল নেটিজেনদের!

রূপালি এই 'মোদীকে একনায়ক হিসাবে দেখতে চাওয়া'-র মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় তাঁর ওপর চরম কটাক্ষ ও কটূক্তির বন্যা বয়ে গেছে। সারাভাই ভার্সেস সারাভাই'-এর 'মনীষা' চরিত্রের প্রসঙ্গ টেনে ক্ষুব্ধ নেটিজেনরা রীতমতো ট্রোল শুরু করেছেন। একজন লেখেন, ‘মনিষা বিটা, স্কুলে গিয়ে আবার নাগরিক বিজ্ঞান পড়ো। আর একনায়কত্ব বা ডিক্টেটরশিপের ইচ্ছে প্রকাশ করাটা অত্যন্ত ডাউন মার্কেট এবং মিডল ক্লাস মানসিকতা!’

অনেকে আবার হিটলার, মুসোলিনি কিংবা ইদি আমিনের মতো নৃশংস একনায়কদের ইতিহাস মনে করিয়ে দিয়ে রূপালিকে লিখেছেন যে, প্রকৃত একনায়কতন্ত্র কী জিনিস তা ওঁর ধারণা নেই।

'নেক্সট স্মৃতি ইরানি': নেটিজেনদের একাংশ রূপালির রাজনীতিতে আসার ধরন ও তাঁর মন্তব্য দেখে তাঁকে 'ভবিষ্যতের স্মৃতি ইরানি' বলেও কটাক্ষ করতে ছাড়েননি।

ব্যাপক ট্রোল ও সমালোচনার মুখে পড়লেও, এই ট্রোলের জবাবে এখনও পর্যন্ত নতুন কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী রূপালী গাঙ্গুলী।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More