‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করা নারীরা খলনায়িকা!’, বিস্ফোরক দাবি কাজলের বোন তানিশার

'আমাদের বাচ্চাদের কাছে এরা কখনোই আদর্শকাজলের বোন, অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। পঞ্চাশ ছুঁইছুঁই নায়িকা কী বললেন দুম করে?

Published on: Sep 16, 2026, 14:30:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সমাজমাধ্যমে নিজের স্পষ্ট ও খোলামেলা মন্তব্যের জন্য বরাবরই পরিচিত কাজলের বোন তথা অভিনেত্রী তনিষা মুখোপাধ্য়ায়। তবে এবার বিবাহিত পুরুষদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হওয়া নারীদের একহাত নিলেন এই বলিউডের এই সিঙ্গল তারকা। নিজে বিয়ে করেননি ৫০-এর দোরগোড়ায় এসেও। সোজা ব্যাটে তিনি সাফ জানিয়ে দিয়েছেন—যেসব নারী বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ান, তাঁরা আর যা-ই হোন না কেন, কখনোই ‘ফেমিনিস্ট’ বা নারীবাদী হতে পারেন না।

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করা নারীরা খলনায়িকা!’, বিস্ফোরক দাবি কাজলের বোন তানিশার
‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করা নারীরা খলনায়িকা!’, বিস্ফোরক দাবি কাজলের বোন তানিশার

সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে পরকীয়া করা নারীদের ‘দুষ্টু’ ও ‘খলনায়িকা’ আখ্যাও দিয়েছেন তনিষা।

‘তারা নারীদেরই শত্রু…’: নেটপাড়ায় তনিষার চরম পোস্ট

সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে তনিষা লেখেন, ‘আমার ব্যক্তিগত মতামত—যেসব নারী বিবাহিত পুরুষদের সঙ্গে অ্যাফেয়ার করেন, তাঁরা কোনোভাবেই নারীবাদী নন। বরং তাঁরা নারীদের বিরুদ্ধে ও নারীজাতির শত্রু! কারণ কারও স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো মানে তাঁর স্ত্রীকে চরম অনাদর ও অপমান করা। অবশ্যই এতে সেই পুরুষেরও সমান দোষ রয়েছে, তাঁর চরিত্রে খামতি আছে। তবে যেসব নারী বিবাহিত পুরুষদের পেছনে ঘোরেন, তাঁরা স্রেফ দুষ্টু বা খল মানসিকতার! আমাদের বাচ্চাদের কাছে এরা কখনোই আদর্শ বা রোল মডেল হতে পারে না। আমি যা বলার বলে দিয়েছি!’

অনুগামীদের সমর্থন ও নারীবাদের পুরোনো বয়ান

তনিষার এই পোস্টের পর মুহূর্তের মধ্যে মন্তব্য বাক্সে সমর্থন জানাতে শুরু করেন নেটিজেনরা। এক অনুরাগী লেখেন, ‘একদম সঠিক কথা, উভয়েই সমানভাবে দায়ী।' অন্য আরেকজন মন্তব্য করেন, “কারও বিবাহিত জীবন জেনেশুনে ছারখার করে দেওয়া মানুষগুলোকে নারী-পুরুষ নির্বিশেষে বয়কট করা উচিত।’

উল্লেখ্য, তনুজার কন্যা ও কাজলের ছোট বোন তনিষা ২০০৩ সালে ‘Sssshhh...’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। পরবর্তীতে ‘সরকার’, ‘নীল অ্যান্ড নিকি’-র মতো ছবি এবং রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’-এ রানার্স-আপ হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নারীবাদের ব্যাখ্যা দিতে গিয়ে ভারতীয় সংস্কৃতির প্রশংসা করা তনিষার এই নতুন পোস্ট ঘিরে এখন বলিউড থেকে নেটপাড়া—সব জায়গায় বইছে আলোচনার ঝড়!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More