Sourav-Nandini: ‘মেয়ে সানা হলেও একই কাজ করতাম’, বিগ বস থেকে বেরিয়ে সৌরভকে ভুল বলেন নন্দিনী, পালটা জবাব দাদার

Sourav-Nandini: প্রেমিক রাজবীরকে মারধর করায় বিগ বস হাউজ থেকে বার করে দেওয়া হয় নন্দিনীকে। তাঁর অভিযোগ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ভুল বিচার করেছেন। এবার মুখ খুললেন মহারাজ। 

Published on: Nov 20, 2026, 09:10:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘দাদাগিরি’-র পর এবার ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের আসনেও নিজের জাত চিনিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুর দিকে তাঁর সঞ্চালনা নিয়ে নানা প্রশ্ন উঠলেও, সময়ের সঙ্গে সঙ্গে মহারাজ বুঝিয়ে দিয়েছেন যে মাঠের বাইশ গজের মতোই রিয়ালিটি শোয়ের বাউন্সার সামলাতেও তিনি সমান পারদর্শী। সম্প্রতি বিগ বসের ঘর থেকে বহিষ্কৃত প্রতিযোগী নন্দিনী বাইরে এসে শো এবং সঞ্চালক সৌরভকে নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন। এবার সেই বিতর্ক সহ শোয়ের খুঁটিনাটি নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

‘মেয়ে সানা হলেও…’, বিগ বস থেকে বেরিয়ে সৌরভকে ভুল বলেন নন্দিনী, পালটা জবাব দাদার
‘মেয়ে সানা হলেও…’, বিগ বস থেকে বেরিয়ে সৌরভকে ভুল বলেন নন্দিনী, পালটা জবাব দাদার

নন্দিনী বিতর্কে সপাট জবাব: ‘মারধর করলে প্রতিবাদ করবই, সানা হলেও করতাম’

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে নন্দিনী সৌরভের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহারাজ স্পষ্ট ভাষায় জানান, নন্দিনী বাইরে কী বলেছেন তা তিনি শোনেননি, তবে নিয়মভঙ্গ বা হিংসাত্মক আচরণের ক্ষেত্রে তিনি কোনো আপস করবেন না।

সৌরভের কথায়, ‘আমি শুনিনি নন্দিনী কী বলেছে! তবে এটুকু বলতে পারি, কেউ যদি মারধর করে তাহলে আমি অবশ্যই তার প্রতিবাদ করব। আমার মেয়ে (সানা) করলেও বলব। বিগ বস ওকে বাড়িতে ফেরার দ্বিতীয় সুযোগ দিয়েছিল। সেই সুযোগ পেয়ে ও সম্পূর্ণ পাল্টে গিয়েছিল এবং মারধর করেছিল। তাই বিগ বস ওকে বের করে দিয়েছে।’

সানার প্রসঙ্গ টেনে নন্দিনী বলেছিলেন, সৌরভের নিজের মেয়ে সানাও তাঁর প্রায় সমবয়সী। তাই সঞ্চালক হিসেবে তাঁর কড়া কথার বদলে নন্দিনীর খেলার ইতিবাচক দিকগুলোর কিছুটা প্রশংসাও করা যেতে পারত। সৌরভ বলেছিলেন, ‘নন্দিনী তুমি এই শো-তে থাকা ডিজার্ভ করো না।’ পালটা নন্দিনী বলেছিলেন, ‘ভগবান এসে বললেও বিশ্বাস করব না আমি ডিজার্ভ করি না’:

বিগ বস সঞ্চালনার অভিজ্ঞতা ও ‘সফট’ ইমেজ প্রসঙ্গে:

ক্রিকেট মাঠ আর টেলিভিশন সঞ্চালনার তুলনা টেনে সৌরভ জানান, দুটো জায়গাই বেশ কঠিন। ক্রিকেটে সেঞ্চুরি করলে সাফল্য মাপা যায়, কিন্তু টেলিভিশনে ভালো কাজ করলেও দর্শকদের পছন্দের ওপর অনেক কিছু নির্ভর করে। তিনি অকপটে স্বীকার করেন, বিগ বসের প্রথম সাত দিন তিনি কিছুই বুঝতে পারতেন না— ঝগড়াঝাঁটি ও মারপিট দেখে অবাক হতেন। তবে এখন প্রতিদিন নিয়ম করে শো দেখে তিনি সবটাই রপ্ত করে নিয়েছেন।

সঞ্চালক হিসেবে তিনি প্রতিযোগীদের বকলেও আবার আদর করে কথা বলেন, এমনকি প্রতিযোগীরাও তাঁকে পাল্টা উত্তর দেন— এই প্রসঙ্গে মহারাজ হাসতে হাসতে বলেন, 'অসুবিধা নেই। প্রতিযোগীদেরও মতামত রয়েছে। সানাকেও বকলে ও উত্তর দেয়, এখানেও সেটাই হয়।'

বিগ বস কি ‘স্ক্রিপ্টেড’? জল্পনা ওড়ালেন মহারাজ:

রিয়ালিটি শো মানেই সবটা আগে থেকে ঠিক করা বা ‘স্ক্রিপ্টেড’— দর্শকদের একাংশের এই ধারণা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এই শোয়ে কোনো স্ক্রিপ্ট নেই। প্রতিযোগীরা ঘরের ভেতরে যেমন পারফর্ম করেন, তা দেখেই তিনি সঞ্চালনা ও পরিচালনা করেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More