‘রাজবীরকে চুমু খেতাম…জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’, অকপটে বললেন ঋ!

Rajveer De-Rii Sen: রাজবীরের প্রেমে পড়েননি, তবে তাঁকে চুমু খেতে চান ঋ! নন্দিনীর সঙ্গে রাজবীরের প্রেম নিয়ে কী মত অভিনেত্রীর?

Published on: Nov 21, 2026, 18:40:04 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টলিউডের অন্যতম স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী ঋ সেন (Rii Sen)। রাখঢাক না করে সোজাসাপ্টা কথা বলতেই বরাবর ভালোবাসেন তিনি। সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) অন্যতম আলোচিত প্রতিযোগী রাজবীর দে-কে নিয়ে প্রশ্নের মুখে পড়ে ফের একবার বিস্ফোরক ও অকপট মন্তব্য করলেন অভিনেত্রী। রাজবীরকে দেখে প্রেমে পড়ার প্রসঙ্গ উঠতেই ঋ-র সোজাসাপ্টা জবাব— বিগ বসের ঘরে থাকলে তিনি রাজবীরকে ‘চুমু খেতেন’! পাশাপাশি ঘরের অন্দরে উড়ান ও নন্দিনীর প্রেম নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।

‘রাজবীরকে চুমু খেতাম…জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’, অকপটে বললেন ঋ!
‘রাজবীরকে চুমু খেতাম…জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’, অকপটে বললেন ঋ!

রাজবীরকে নিয়ে ঠিক কী বললেন ঋ?

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাজবীর দের রূপ ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উত্তর দেন ঋ। তিনি জানান, রাজবীর অত্যন্ত ভালো ছেলে হলেও তাঁকে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো বিষয় ঘটেনি।

ঋ-র কথায়, ‘সত্যি কথা বলি, আমি জীবনে অনেক সুন্দর ছেলে দেখেছি, আশা করি আরও দেখব। হি ইজ আ নাইস বয় (ও খুব ভালো ছেলে)। কিন্তু ওরকম রাজবীরকে দেখে যে প্রেমে পড়ে গেলাম, তা নয়— তবে হ্যাঁ, বিগ বসে যদি থাকতাম, তাহলে হয়তো চুমু-টুমু খেতাম! বাট আদারওয়াইজ ঠিক আছে, হি ইজ আ নাইস বয়।’

রাজবীর ও নন্দিনীর প্রেম নিয়ে কী মতামত অভিনেত্রীর?

‘বিগ বস বাংলা’-র ঘরে রাজবীর এবং নন্দিনী-র ঘনিষ্ঠতা ও প্রেম নিয়েও প্রশ্ন করা হয় ঋ-কে। ঘরের ভেতরে তাঁদের এই রসায়নকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে ঋ বলেন, ‘কথা হচ্ছে তো কী, অফ কোর্স, হোক না? জীবনে তো একটু প্রেম, যৌনতা দরকার! ভালো, আমার ভালো লাগছে।’

সোশাল মিডিয়ায় ভাইরাল ঋ-র মন্তব্য:

‘বিগ বস বাংলা’-র ফাইনালের আগে যেখানে রাজবীরের পিআর টিম ও খেলার ধরন নিয়ে দর্শক ও তারকাদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক চলছে, সেখানে ঋ-র এই নির্ভেজাল ও বোল্ড মন্তব্য নেটপাড়ায় নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি শুনে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরাও।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।