‘লেখকরা অভিনেতার আসল স্বভাব দেখেই…!’ নন্দিনীকে কটাক্ষ কনে দেখা আলো-র সহ-শিল্পীর?
বনলতা আর নন্দিনীর স্বভাবে অদ্ভূত মিল খুঁজে পেয়েছে নেটিজেনরা? সৃজলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় এখন বাস্তব জীবনেও খলনায়িকা নন্দিনী দত্ত। বিগ বসের ঘর তাঁকে নিয়ে তোড়পাড়, এর মাঝেই ফেসবুকে ভাইরাল কনে দেখা আলো খ্য়াত অভিনেত্রীর পোস্ট।
'বিগ বস বাংলা'-র ঘরে ক্যাপ্টেনসির লড়াইয়ে সৃজলা গুহকে বিপজ্জনকভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর থেকে সোশাল মিডিয়ায় বিতর্কের মুখে নন্দিনী দত্ত। সঙ্ঘশ্রী সিনহা মিত্র, অনামিকা চক্রবর্তী থেকে শুরু করে টলিপাড়ার অনেকেই যখন নন্দিনীর এই হিংস্র আচরণের তীব্র সমালোচনা করছেন, ঠিক তখনই আগুনে ঘি ঢাললো নন্দিনী দত্তের সম্প্রতি শেষ হওয়া জনপ্রিয় ধারাবাহিক 'কনে দেখা আলো'-র সহ-অভিনেত্রী মধুমিতা টুসি রায়ের একটি রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট!

যদিও নিজের পোস্টে কোথাও সরাসরি নন্দিনী দত্তের নাম উল্লেখ করেননি মধুমিতা, তবে নেটিজেনদের একাংশ দুয়ে দুয়ে চার করতে এক মুহূর্তও দেরি করেননি।
‘পর্দায় নয়, লেখকের চোখে ধরা পড়ে বাস্তব সত্তা!’
'কনে দেখা আলো' ধারাবাহিকে নন্দিনী দত্ত অভিনীত 'বনলতা' চরিত্রটি ছিল অত্যন্ত হিংস্র, চক্রান্তকারী ও আক্রমণাত্মক স্বভাবের নারী। শুটিং চলাকালীনও সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন শোনা যেত। সেই প্রসঙ্গের সূত্র ধরেই মধুমিতা তাঁর পোস্টে লেখেন: ‘অনেক সময় আমরা পর্দায় কোনো অভিনেতার অভিনয় দেখে চমকে উঠি। মনে হয়, এই চরিত্রটা যেন ঠিক ওনার জন্যই তৈরি! কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে একজন লেখকের অসাধারণ জহুরি চোখ। অনেক সময় লেখক বা চিত্রনাট্যকাররা কোনো অভিনেতার অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর স্বভাব, মনস্তত্ত্ব এবং ব্যক্তিত্বও গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আর সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই কোনো অভিনেতার বাস্তব সত্তার কিছু দিককে পর্দার চরিত্রে ফুটিয়ে তোলা সম্ভব হয়।’
ব্যক্তিগত ইঙ্গিত নাকি শুধুই সাধারণ পর্যবেক্ষণ?
মধুমিতার এই সূক্ষ্ম কটাক্ষের পরই তোলপাড় নেটপাড়া! সাধারণ দর্শক ও নেটিজেনদের প্রশ্ন— মধুমিতা কি কেবল একজন লেখকের চরিত্র নির্মাণের বৈজ্ঞানিক দিক তুলে ধরেছেন, নাকি 'কনে দেখা আলো'-র বনলতার হিংস্র চরিত্র এবং 'বিগ বস বাংলা'-র ঘরে নন্দিনীর বর্তমান হিংস্র আচরণকে একই সুতোয় গেঁথে তাঁর বাস্তব ব্যক্তিত্ব ফাঁস করে দিলেন?
যেহেতু মধুমিতা নিজে পোস্টে কারও নাম নেননি, তাই এটি শুধুই কাকতালীয় নাকি নন্দিনীর পর্দার রূপ আর বাস্তব রূপের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা, তা নিয়ে জোর জল্পনা চলছে বিনোদন পাড়ায়!
সৃজলার সঙ্গে ঘটা ঘটনার পর অনেকেই লাজু-বনলতার দ্বন্দ্বে সাইনার পক্ষ না নেওয়ায় অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। কনে দেখা আলো চলাকালীনই দুই নায়িকার মধ্যে অজানা কারণেই দূরত্ব তৈরি হয়েছিল। এমনকী সহ-অভিনেতা সোমরাজ মাইতির সাথেও নন্দিনী দত্তর বনিবনা না হওয়ার গুঞ্জন বারেবারে প্রকাশ্যে এসেছে। যদিও এই নিয়ে সরসারি কোনওদিনই মুখ খোলেননি তারকারা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


