পর্দা থেকে বাস্তব, দিল্লির লব কুশ রামলীলায় রাবণ বধ করবেন ইয়ামি

আজ অর্থাৎ ২০ অক্টোবর দিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে দশেরা উৎসব, যার সাক্ষী থাকবে হাজার হাজার মানুষ।

Published on: Oct 20, 2026, 10:05:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আজ অর্থাৎ ২০ অক্টোবর দিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে দশেরা উৎসব, যার সাক্ষী থাকবে হাজার হাজার মানুষ। এই অনুষ্ঠানে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী ইয়ামি গৌতম রামলীলায় প্রতীকি রাবণ বধ করবেন, যা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়কে চিহ্নিত করে।

দিল্লির লব কুশ রামলীলায় রাবণ বধ করবেন ইয়ামি
দিল্লির লব কুশ রামলীলায় রাবণ বধ করবেন ইয়ামি

যে ব্যাপারটি মজার সেটি হল ইয়ামি গৌতম সর্বশেষ যে ছবিতে অভিনয় করেছেন সেখানেও তিনি একটি দৃশ্যের রাবণ বধ করেছেন। বলা যেতেই পারে, রিল এবং রিয়েল এবার মিলেমিশে একাকার হয়ে গেল। যে দৃশ্যটি তিনি পর্দায় অভিনয় করেছিলেন এবার সেটাই বাস্তবে করতে চলেছেন তিনি।

আরও পড়ুন: একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা, অষ্টমীর দিনেই কি ঘোষণা বিয়ের তারিখ?

এই বছরের রামলীলা উদযাপন সম্পর্কে কথা বলতে গিয়ে লব কুশ রামলীলা কমিটির সভাপতি। অর্জুন কুমার জানান, এই বছর রামলীলার মূল ভাব হল নারীর প্রতি সম্মান। আমরা বিশ্বাস করি একজন নারী শুধুমাত্র ভালোবাসায় এবং শক্তির প্রতীক নন, অন্যায় এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তাঁর আছে। এই ভাবনা থেকেই আমরা জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী ইয়ামি গৌতমকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি শুধুমাত্র সমস্ত দেশের নারীদের প্রতিনিধিত্ব করবেন তা নয়, অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের শক্তিশালী বার্তা দেবেন তিনি।

আরও পড়ুন: রিল-রিয়েল হল এক, অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ

লব কুশ রামলীলা সম্পর্কে

বছরের পর বছর ধরে অক্ষয় কুমার , অজয় ​​দেবগন, জন আব্রাহাম, প্রভাস, কারিনা কাপুর এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি -সহ বলিউডের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব লবকুশ রামলীলার জমকালো রাবণ বধ উদযাপনের সঙ্গে যুক্ত থেকেছেন । এ বছর যামী গৌতমের অংশগ্রহণ এই মর্যাদাপূর্ণ ঐতিহ্যে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করবে।

ঐতিহাসিক লালকেল্লার জাঁকজমকপূর্ণ পটভূমিতে যামী গৌতম যখন রাবণের দিকে বিজয়-বাণ নিক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন এই উপলক্ষটি একটি গতানুগতিক দশেরা উদযাপনের চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠবে। এটি ভারতীয় নারীদের সাহস, মর্যাদা ও শক্তির প্রতীক হয়ে উঠবে এবং একই সাথে অশুভের উপর ন্যায়ের বিজয়ের চিরন্তন বার্তাকে আরও শক্তিশালী করবে।