বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে যশ! 'পশ্চিমবঙ্গে ডিমটা খুব শক্ত হয়ে গিয়েছে…' মঞ্চ থেকে কী বললেন নায়ক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন যশ। আবারও তিনি ফিরেছেন দলের কাছে।

Published on: Jun 6, 2026, 10:11:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। জোড়া ফুলের বদলে ফুটেছে পদ্ম। রাজ্য নতুন হাওয়া বইতেই যশ দাশগুপ্তও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান। একটা সময় সক্রিয় ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। বিজেপির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু এসেছিল পরাজয়। তারপর থেকে আর নায়ককে সেইভাবে রাজনীতির মঞ্চে দেখা যায়নি। এরপর পালা বদল হতেই নায়ক নিজের অবস্থা ও অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠান। এরপর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে নজর কাড়লেন নায়ক।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে যশ! মঞ্চ থেকে কী বললেন নায়ক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে যশ! মঞ্চ থেকে কী বললেন নায়ক

টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন যশ। আবারও তিনি ফিরেছেন দলের কাছে।

তাঁকে মঞ্চ থেকে বলতে শোনা যায়, ‘৪ তারিখের পয় থেকে সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন। আর একটা জিনিস আমি খবর পেয়েছিলাম। দেখে আমার মনে হল, পশ্চিমবঙ্গে ডিমটা খুব শক্ত হয়ে গিয়েছে।’

তারপর নায়ক আরও বলেন, ‘যাঁরা যাঁরা বিজেপি করেছেন, তাঁদের এত বছর কী সংঘর্ষ করতে হয়েছে আমরা সবাই জানি। এখানে যদি এক একটা মানুষকে জিজ্ঞাসা করা হয় তাহলে সকলের কাছে একটা গল্প থাকবে, যে তাঁদের কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু আজকের দিনটা খুবই ভালো একটা কাজের জন্য।’ এরপরই দেখা যায় তিনি গাছ লাগান। নিজে হাতে সেই গাছে জলও দেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে যশ রাপত্তা ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে ইমেল করেছিলেন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে হুগলির চন্ডীতলা কেন্দ্র থেকে লড়ার পর থেকেই টলিউডে কার্যত একঘরে তিনি। তবে স্ত্রী নুসরত জাহান ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন।

সেই প্রসঙ্গ টেনে নায়ক লিখেছিলেন, স্ত্রীর রাজনৈতিক ক্ষেত্রে অন্য শিবিরের হলেও বিজেপির প্রতি তাঁর নিজের আদর্শ থেকে কখনও সরেননি যশ। তিনি জানান, আদর্শগত ভাবে কখনও আপস করেননি তিনি, এমনকী কাজের ক্ষেত্রে বা অন্য কোনও ক্ষেত্রে রাজনৈতিক চাপের মুখে পড়ে মাথা নত করেননি যশ। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই সুরক্ষা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন।