Yash Birthday: ২য় বউ নুসরত ও ছেলেদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন যশ! প্রথম বিয়ে করেছিলেন কাকে?
শনিবার মহালয়ার দিন ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। স্ত্রী নুসরত ও দুই ছেলে রেয়াংশ ও ইশানের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন যশ।
১০ অক্টোবর ছিল অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। বাড়ির লোকের সঙ্গেই বিশেষ দিনটা কাটালেন অভিনেতা। আর সেই ছবি ভাগও করে নিলেন সোশ্যাল মিডিয়াতে। কেক কাটার সময় যশের পাশে দেখা গেল দুই ছেলে রেয়াংশ ও ইশানকে। কেক খাইয়ে দিলেন নুসরতও।

বার্থ ডে সেলিব্রেশনের ছবি শেয়ার করে যশ লিখলেন, ‘এত ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদে আমি অভিভূত। আমার জন্মদিনটিকে এত বিশেষ করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতিটি বার্তা আমার কাছে অনেক মূল্যবান! বয়স আরও এক বছর বাড়ল, আশা করি সেই সঙ্গে বেড়েছে বিচক্ষণতাও। তবে পাগলামিটা কিন্তু একই রয়ে গেল! আর এই শুভ দিনে সবাইকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। মা দুর্গা সবার জীবনে ভালোবাসা, সুখ, শক্তি এবং নতুন শুরুর আশীর্বাদ নিয়ে আসুন। মন থেকে সবাইকে ধন্যবাদ!’
শেয়ার করা প্রথম ছবিতে দেখা গেল কেকের সঙ্গে। কোক থিমের সেই কাস্টমমেড কেকে লেখা, ‘জিরো সুগার। ১০০ পার্সেন্ট কুল’। পরের ছবিতে নুসরতকে কেক খাইয়ে দিতে দেখা গেল যশকে। একটি ছবিতে দেখা গেল বাবার সঙ্গে দুষ্টুমি করছে রেয়াংশ ও ইশান। দুজনকে গিটার বাজাতেও দেখা গেল। যশকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি, তনুশ্রীরা।
দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে বড় ছেলে রেয়াংশকে দূরেই রেখেছিলেন। এমনকী ব্যক্তিগত জীবনকেও আড়ালে রাখতেই পছন্দ করেন বরাবর। নুসরত ও যশের সম্পর্কের খবর আসে ২০২১ সাল নাগাদ। করোনা লকডাউন চলাকালীন জানা যায়, একসঙ্গে থাকছেন নুসরত ও যশ। এরপর তাঁদের কোলে আসে ছেলে ইশান। প্রথমদিনে নুসরত-পুত্রের পিতৃ পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পরবর্তীতে অভিনেত্রী সামনে আনেন তাঁর ও যশের বিয়ের খবর।
অভিনেতার প্রথম স্ত্রী ছিলেন শ্বেতা সিং কালহানস। ভালোবেসেই বিয়ে করেছিলেন যশ ও শ্বেতা। তবে সেই বিয়ে সুখের হয়নি। যশের সঙ্গে ডিভোর্সের পর শ্বেতা মুম্বইয়ের বাসিন্দা। সেখানে এক সংবাদমাধ্যমে কাজ করেন। তবে ডিভোর্সের পর ছেলে রেয়াংশকে নিজের কাছেই রেখেছেন যশ। দুই ছেলেকে একসঙ্গেই রেখেছেন যশ বর্তমানে। নুসরতও আপন করে নিয়েছেন রেয়াংশকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


