Yash Dasgupta: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হুগলির চন্ডীতলা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন যশ দাশগুপ্ত। নুসরত জাহানকে একাধিকবার তৃণমূলের প্রচারে দেখা গেলেও যশ দাশগুপ্ত ছিলেন বিজেপি সমর্থক।
Yash Dasgupta: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হুগলির চন্ডীতলা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন যশ দাশগুপ্ত। নুসরত জাহান তৃণমূলের সংসদ ছিলেন কিন্তু যশ দাশগুপ্ত ছিলেন বিজেপির সমর্থক। এবার রাজ্য সরকারকে উদ্দেশ্য করে একটি ইমেইল পাঠালেন যশ, যেখানে পেশাগত বঞ্চনা এবং রাজনৈতিক টানাপোড়েনের কথা তুলে ধরেছেন তিনি।
নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি যশের
গত ২৯ মে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি ইমেল পাঠান যশ যেখানে তিনি স্পষ্টভাবে জানান, কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি রাজনৈতিক জগতে পদার্পণ করেছিলেন কিন্তু তার পরেই তাঁর পেশাগত জীবনে আসে বিশাল বড় পরিবর্তন। ২০২১ সালের পর থেকে গোটা পশ্চিমবঙ্গে আর কোনও মাচা শো অথবা দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠানে ডাকা হয়নি তাঁকে।
যশের অভিযোগ, কাজের ক্ষেত্রেও বঞ্চনার শিকার হতে হয়েছে তাঁকে। মূল ধারার কোনও প্রযোজক সংস্থা তাঁকে কাজের সুযোগ করে দেয়নি। একটা সময় নিজেকেই প্রযোজনা সংস্থা খুলতে হয়েছিল। প্রবল আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।
স্ত্রীর প্রসঙ্গ টেনে এনে যশ জানান, নুসরত ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদ ছিল। কিন্তু তিনি আদর্শের দিক থেকে কখনও আপোস করেননি। একাধিকবার চাপ এসেছে কিন্তু তিনি মাথা নিচু করেননি। ২০২১ সালের পর শাসক দলের প্রচারেও দেখতে পাওয়া যায়নি তাঁকে।
নিরাপত্তার কথা উল্লেখ করে চিঠিতে যশ জানিয়েছেন, ২০২১ সালের নির্বাচনের পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছিল কিন্তু ২০২২ সালে তিনি অনুরোধ করেন যাতে সেই নিরাপত্তা তুলে দেওয়া হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তিনি যান, যেখানে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখাটা ভীষণ সমস্যার হয়ে দাঁড়াচ্ছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে যাতে তাঁর পেশাগত এবং সামাজিক কাজে কোনও সমস্যা না হয়, তার জন্যই নিরাপত্তার অনুরোধ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই চিঠি লিখেছেন তিনি। তবে সরকারের তরফ থেকে কোনও উত্তর এসেছে কিনা তা জানা যায়নি।