মুখ্যমন্ত্রী শুভেন্দু শপথ নিতেই আহ্লাদে আটখানা যশ! প্রশংসায় কী লিখলেন নুসরতের বর?

তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহানের স্বামীর মুখে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির ভূয়সী প্রশংসা। কী লিখলেন যশ দাশগুপ্ত?

Published on: May 9, 2026, 16:54:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবীন্দ্রজয়ন্তীর দিন, ৯ মে শনিবার প্রথমবার বাংলায় ক্ষমতায় এল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু আধিকারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকালের পর, এবার বাংলায় গেরুয়া ঝড়। বাংলার নির্বাচনে বিজেপির জয়ের পরই, শুভেচ্ছাবার্তা এসেছিল অভিনেতা যশ দাশগুপ্তর থেকে। তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহানের স্বামীর মুখে এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসা।

শুভেন্দুর প্রশংসায় কী লিখলেন যশ দাশগুপ্ত?
শুভেন্দুর প্রশংসায় কী লিখলেন যশ দাশগুপ্ত?

শুভেন্দুর সঙ্গে ছবি শেয়ার করে যশ লিখলেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারিকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। রাজনৈতিক সংগ্রামের অত্যন্ত কঠিন কিছু মুহূর্তে, বাংলার মানুষের প্রতি আপনার নিরলস নিষ্ঠা, অদম্য লড়াইয়ের মানসিকতা এবং গভীর অঙ্গীকার আমি স্বচক্ষে দেখেছি।’

‘আজ, বাংলা বেছে নিয়েছে পরিবর্তন, উন্নয়ন এবং বলিষ্ঠ নেতৃত্বকে। আমাদের রাজ্যকে প্রগতি ও সমৃদ্ধির এক নতুন যুগের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এই যাত্রায়, আপনার অসীম শক্তি ও সাফল্য কামনা করি।’, আরও লেখেন যশ।

বিজেপি জিততে শুভেচ্ছাবার্তায় যশ লিখেছিলেন, ‘বিজেপির বাংলায় দুর্দান্ত জয়! পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত বাংলা। অভিনন্দন! গণতন্ত্রের জয়।’

টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন। তৎকালীন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে কলকাতার একটি অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান। বিজেপির তৎকালীন জাতীয় সহ-সভাপতি মুকুল রায়, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে দলে নাম লেখান যশ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে হুগলির চণ্ডিতলা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল, যদিও তিনি সেই নির্বাচনে পরাজিত হন। তবে এরপর রাজনীতি থেকে নিজেকে খানিক সরিয়ে নেন যশ। এখন দেখার, বাংলার পালাবদলের পর, ফের একবার দলের পাশে তাঁকে দেখা যাওয়া যায় কি না!

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More