১৪ মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু যশ ফলো করেন মাত্র একজনকেই, জানেন তিনি কে?

এই মুহূর্তে যশ অভিনীত ছবি টক্সিক নিয়ে তুমুল আলোচনা চলছে সর্বত্র। অভিনেতার অভিনয় যে কতটা দুর্দান্ত সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। টক্সিক ছাড়াও যশকে আগামী দিনে দেখতে পাওয়া যাবে রামায়ণ ছবিতে রাবণের চরিত্রে।

Published on: Aug 25, 2026, 22:30:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই মুহূর্তে যশ অভিনীত ছবি টক্সিক নিয়ে তুমুল আলোচনা চলছে সর্বত্র। অভিনেতার অভিনয় যে কতটা দুর্দান্ত সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। টক্সিক ছাড়াও যশকে আগামী দিনে দেখতে পাওয়া যাবে রামায়ণ ছবিতে রাবণের চরিত্রে।

যশ ফলো করেন মাত্র একজনকেই, জানেন তিনি কে?
যশ ফলো করেন মাত্র একজনকেই, জানেন তিনি কে?

দক্ষিণী এই অভিনেতার মহিলা অনুরাগের সংখ্যা যে কত লাখ সেটা হাতে গুনে বলা সম্ভব নয়। তবে যদি অভিনেতার সোশ্যাল মিডিয়া একাউন্ট খুলে দেখা যায় তাহলে বোঝা যাবে যে অভিনেতার ফলোয়ার্স সংখ্যা কত। কিন্তু জানলে অবাক হবেন কোটি কোটি মানুষ অভিনেতাকে ফলো করলে অভিনেতা কিন্তু ফলো করেন শুধুমাত্র একজন মানুষকেই।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপ কি আদালত অনুষ্ঠানের একটি অংশ যেখানে জনৈক এক মহিলা যশকে প্রশ্ন করেন, যেখানে আপনার সোশ্যাল মিডিয়ায় ১৪ মিলিয়ন ফলোয়ার্স সেখানে শুধুমাত্র আপনি একজনকেই ফলো করেন। কেন করেন?

এই প্রশ্নের উত্তরে প্রথমেই যশ বলেন, ‘আমি যাকে ফলো করি তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আমার স্ত্রী। উনি শুধুমাত্র আমার স্ত্রী নয় উনি আমার শক্তি। যখন আমি কিছু ছিলাম না তখন থেকে উনি আমার সঙ্গে রয়েছেন। আমার কাছে তখন একটা গাড়িও ছিল, আমরা একসঙ্গে বড় হয়েছি। তাই এই পৃথিবীতে একমাত্র আমার স্ত্রী রয়েছেন যাকে আমি ফলো করি।’

আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

প্রসঙ্গত, টক্সিক সিনেমায় কিয়ারা আডবানির সঙ্গে যশের ঘনিষ্ঠতার দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। ছবিতে এত হিংসা থাকা সত্ত্বেও কেন কোনও কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেল এই ছবি এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।