Uday-Ishani: ‘আমার কাছে তুমি বড় দাদা’, উদয়ের জন্মদিনে খোলা চিঠি তাঁর পর্দার ‘পরিণীতা’ ঈশানির
পর্দায় তাঁদের গাঢ় প্রেম ঝড় তোলে, তবে বাস্তবে উদয়-ইশানির সম্পর্কের সমীকরণ একদম অন্যরকম। নায়কের জন্মদিনে মন ছোঁয়া বার্তা পরিণীতা নায়িকার।
১৩ই অক্টোবর ছিল ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-র নায়ক ‘রায়ান’ ওরফে উদয় প্রতাপ সিং-এর জন্মদিন। তবে বিশেষ দিন পার হয়ে গেলেও পর্দার ভালোবাসার মানুষটির জন্য শুভেচ্ছা জানাতে ভুললেন না সিরিয়ালের নায়িকা ঈশানি। পর্দার প্রেমিকের জন্মদিনে একটু দেরিতে হলেও সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ ও মন ছুঁয়ে যাওয়া খোলা চিঠি লিখলেন অভিনেত্রী।

‘আগে দাদা, তারপর অন্য কিছু!’
সবার প্রিয় ‘তিরপিন্ডে’ অর্থাৎ উদয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঈশানি লেখেন—'সমস্ত হইচই আর গোলমালের মাঝে কিছু মানুষ ঘরের একটা ছোট্ট টুকরো হয়ে ওঠেন, আর আমাদের জন্য তুমি ঠিক সেই মানুষটাই! তোমার হাসির আমেজ, পেছনে রেখে যাওয়া ওম, আর কোনো শোরগোল না তুলে সবার প্রতি নিঃশব্দে তোমার ভালোবাসা আর দয়া ছড়িয়ে দেওয়া— এই ছোট্ট জিনিসগুলোই তোমাকে এত বিরল করে তুলেছে। তুমি আমাদের পুরো টিমের হৃদস্পন্দন, তবে আমার কাছে অন্য যেকোনো পরিচয়ের আগে তুমি সবসময় আমার বড় ভাই।'
‘পারুল থেকে পার্বতী’— জন্ম-জন্মান্তরের বন্ধন:
‘পারুল-রায়ানের রসায়ন থেকে শুরু করে আজকের মেগা ‘পরিণীতা’-র পার্বতী ও রায়ান— পর্দার এই হিট জুটির বন্ধুত্ব ও টান যে বাস্তবেও কতটা গভীর, তা ঈশানির এই বার বার্তাতেই স্পষ্ট।
উদয়ের আগামীর জন্য শুভকামনা জানিয়ে ঈশানি লেখেন—
‘শুভ জন্মদিন উদয় দা (আমাদের তিরপিন্ডে)! আশেপাশের মানুষের সঙ্গে তুমি যেমন শান্ত ও অমায়িক, জীবন যেন তোমার প্রতিও ঠিক ততটাই নরম ও সুন্দর হয়। এত সহজে তুমি যত ভালোবাসা সবাইকে বিলিয়ে দাও, তার শতগুণ ভালোবাসা যেন তোমার কাছে ফিরে আসে। তুমি সেরা সমস্ত কিছুর যোগ্য!’
দেরিতে এলেও ‘পরিণীতা’র নায়িকার এই মন ছুঁয়ে যাওয়া চিঠি দেখে বেজায় আপ্লুত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় পারুল-পার্বতীর এই মিষ্টি শুভেচ্ছা পোস্ট এখন হু হু করে ভাইরাল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


