YouTuber couple: ৫ মাস ধরে ইউটিউবার দম্পতির খাবার বাসনে থুতু মেশাচ্ছিল রাঁধুনি! CCTV ফুটেজ ফাঁস
জনপ্রিয় ইউটিউবার জুটি লখন অর্জুন রাওয়াত এবং নীতু বিস্ট-এর ঘরোয়া হেঁশেলের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এল। দীর্ঘ ৫ মাস ধরে তাঁদের ব্যক্তিগত রাঁধুনি (কুক) যে নোংরামি চালিয়ে গিয়েছে, তা শুনে নেটপাড়ায় ছিছিক্কার পড়ে গিয়েছে। স্রেফ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ফাঁস হলো সেই কুরুচিকর কীর্তি।
বাইরে থেকে ঝলমলে জীবন, কিন্তু খোদ নিজের বাড়ির রান্নাঘরেই যে দিনের পর দিন এমন জঘন্য অপরাধ ঘটে চলেছে, তা কল্পনাও করতে পারেননি জনপ্রিয় ইউটিউবার দম্পতি লখন অর্জুন রাওয়াত এবং নীতু বিস্ট। সম্প্রতি নিজের ভ্লগে নিতু যে সত্য ফাঁস করেছেন, তা শুনে যে কারোর গা গুলিয়ে উঠবে। দীর্ঘ ৫ মাস ধরে তাঁদের রাঁধুনি রান্নার বাসনে থুতু ছিটিয়ে নোংরামি করে আসছিল, যার জেরে অসুস্থ হয়ে পড়ছিল গোটা পরিবার।

কীভাবে ফাঁস হলো রাঁধুনির কুকীর্তি?
বেশ কিছুদিন ধরেই নীতুর পেটের সমস্যা ও শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছিল। বাইরের খাবার না খেয়েও কেন এমন হচ্ছে, তা নিয়ে সন্দেহ জাগে। এরপরই রান্নাঘরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। আর সেই ক্যামেরাতেই ধরা পড়ে যায় গা শিউরে ওঠা দৃশ্য। দেখা যায়, যেখানে বাসন মাজা হয় এবং খাবার রাখা থাকে, সেই সিঙ্কেই গুটখা খেয়ে বারবার থুতু ফেলছে রাঁধুনি। সেই থুতুর ছিটে সপাটে গিয়ে পড়ছে ধুয়ে রাখা বাসন এবং রান্নার উপাদানে।
অসুস্থ পরিবার, মানসিক ট্রমা:
লখন জানিয়েছেন, তাঁদের পরিবার সাধারণত ব্যক্তিগত বিষয় এভাবে জনসমক্ষে আনে না। কিন্তু স্বাস্থ্যের প্রশ্ন জড়িত থাকায় তাঁরা চুপ থাকতে পারেননি। সিসিটিভি ফুটেজ দেখে লখনের মা রাঁধুনিকে কড়া ধমক দেন। লখন বলেন, ‘নীতু গত কয়েক মাস ধরে অসম্ভব পেটের কষ্টে ভুগছিল। এখন বুঝতে পারছি এর পেছনের বীভৎস কারণটা কী ছিল।’ রাঁধুনিকে উত্তরাখন্ডের। তবে তাঁর পরিচয় ফাঁস করেননি ইউটিউবার দম্পতি। তাঁর মুখ ব্লার করে দেন।
ছেড়ে দিলেন নিজের বাড়ি:
এই ঘটনায় ইউটিউবার দম্পতি এতটাই মানসিক ধাক্কা খেয়েছেন যে, তাঁরা কিছুদিনের জন্য ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে শিফট করে গিয়েছেন। তাঁদের বক্তব্য, যে রান্নাঘরে এত নোংরামি চলেছে, সেখানে মন শান্ত না হওয়া পর্যন্ত তাঁরা আর ফিরতে পারছেন না। এই ভিডিওর মাধ্যমে ভক্তদের সাবধান করে দিয়ে তাঁরা জানিয়েছেন, বাড়ির পরিচারক বা রাঁধুনি নিয়োগের ক্ষেত্রে এখন থেকে যেন সবাই অত্যন্ত সতর্ক থাকেন এবং নজরদারিতে কোনো খামতি না রাখেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


