‘ভেবেছিলাম উনি সাহসী পুরুষ…’, টক্সিকের খারাপ রিভিউয়ের জের, আইনি নোটিশ ঘিরে শোরগোল

'ভেবেছিলাম রিয়েল লাইফেও উনি (যশ) সাহসী পুরুষ, কিন্তু এখন মনে হচ্ছে উনিও ক্ষমতাশালী ও প্রভাবশালী একজন সাধারণ ধনী ব্যক্তি!’, সমালোচনা হজম হচ্ছে না যশের?

Published on: Aug 28, 2026, 21:02:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গীতু মোহনদাস পরিচালিত এবং ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ অভিনীত ছবি 'টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক সামনে আসছে। ছবিটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ও কটাক্ষের মাঝেই এবার একাধিক ইউটিউবার দাবি করেছেন যে, নেতিবাচক রিভিউ দেওয়ার কারণে ছবির প্রযোজনা সংস্থা ও যশের পক্ষ থেকে তাঁদের আইনি নোটিশ পাঠানো হচ্ছে।

Yash plays the lead in Geetu Mohandas' gangster film Toxic.
Yash plays the lead in Geetu Mohandas' gangster film Toxic.

ইউটিউবারদের বিস্ফোরক অভিযোগসুরাজ কুমারের অভিযোগ:

সুরাজ কুমার নামে এক ইউটিউবার 'Aiplex Software Private Limited' থেকে পাওয়া একটি ইমেলের স্ক্রিনশট এক্স-এ ( টুইটার) পোস্ট করেন। সেখান থেকে জানা যায়, প্রযোজক সংস্থা ক্যানসেল বা বিভ্রান্তিকর কনটেন্ট সরানোর ক্ষমতা ওই সংস্থাকে দিয়েছে।

প্রশান্ত রঙ্গস্বামীর কটাক্ষ: 'মুরুগল রোস্ট' খ্যাত জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামীও দাবি করেন, তিনি যশ ও কেভিএন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আইনি নোটিশ পেয়েছেন। ক্ষোভ প্রকাশ করে প্রশান্ত এক্স-এ লেখেন, ‘ভেবেছিলাম রিয়েল লাইফেও উনি (যশ) সাহসী পুরুষ, কিন্তু এখন মনে হচ্ছে উনিও ক্ষমতাশালী ও প্রভাবশালী একজন সাধারণ ধনী ব্যক্তি!’

আদালতের আসল নির্দেশ কী ছিল?ছবিটি মুক্তির আগেই (২২ আগস্ট) বেঙ্গালুরুর একটি আদালত ‘টক্সিক’-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর ও মিথ্যা খবর ছড়ানো রোধ করতে এক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। তবে আদালত স্পষ্ট করেছে যে, এটি কোনো নিরপেক্ষ রিভিউ বা গঠনমূলক সমালোচনা বন্ধ করার জন্য ব্যবহার করা যাবে না।

কপিরাইট ও আইনি নোটিশের অপব্যবহারের অভিযোগদক্ষিণের বড় বাজেটের সিনেমাগুলোর ক্ষেত্রে 'Aiplex'-এর মাধ্যমে রিভিউ দমন বা ভিডিও টেক-ডাউন নোটিশ পাঠানোর অভিযোগ নতুন নয়। অতীতেও অভিযোগ উঠেছে যে, ওপেনিং উইকএন্ডে সিনেমার ভালো ব্যবসা সুনিশ্চিত করতে নেতিবাচক প্রতিক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখতেই এই ধরনের কৌশল ব্যবহার করা হয়।

টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস এবং যথাক্রমে কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস এলএলপির মাধ্যমে ভেঙ্কট কে নারায়ণ এবং যশ প্রযোজনা করেছেন। এতে যশ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। দু-দিনে বক্স অফিসে ১৩৭ কোটি টাকা আয় করেছে এই ছবি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More