মা-বাবা-বোনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটল রাজ-পুত্র ইউভান! শুভশ্রীর শর্টস নিয়ে হল ট্রোল
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে হামেশাই দেখা যাচ্ছে একটি গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছে দেবের সঙ্গে ছবি করায় নাকি চিড় ধরতে বসেছে রাজ ও শুভশ্রীর দাম্পত্যে। তবে সেই জল্পনায় জল ঢাললেন তাঁরা ছেলে ইউভানের ৬ বছরের জন্মদিনে।
দেব-শুভশ্রীর ছবি দেশু ৭ মুক্তির অপেক্ষায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে হামেশাই দেখা যাচ্ছে একটি গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছে দুই প্রাক্তনের একসঙ্গে ছবি করায় নাকি চিড় ধরতে বসেছে রাজ ও শুভশ্রীর দাম্পত্যে। তবে এসব যে নিছকই ভুল খবর, তা আরও একবার প্রমাণ হল ইউভানের জন্মদিনে। পিকচার পারফেক্ট পারিবারিক ফ্রেমে ধরা দিলেন রাজ ও শুভশ্রী।

শনিবার ছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভানের ৬ বছরের জন্মদিন। ছেলেকে নিয়ে আদুরে পোস্ট করেছিলেন মা-বাবা। এখানেই শেষ নয়, বউকে ‘মাতৃত্বের জন্মদিনে’ রাজ তুলে ধরেছিলেন মনের সমস্ত আবেগ। এমনকী, স্ত্রীকে পরিবারের ‘পিলার অফ স্ট্রেন্থ’ বলেও বর্ণনা করেছিলেন।
রাতেই ছিল ইউভানের বার্থ ডে পার্টি। এদিন রাজ-শুভশ্রী দুজনকেই দেখা গেল ক্যাজুয়াল লুকে। ফুল হাতা টি-শার্ট আর শর্টস পরেছিলেন শুভশ্রী। মা-বাবার মাঝে দাঁড়িয়ে কেক কাটে ইউভান। আর সেই সময় রাজের কোলে ছিল ইয়ালিনি। ইউভানের জন্য এসেছিল স্পাইডারম্যান থিমের একটি লাল রঙের কেক।
ইউভানের জন্মদিনের কেক কাটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডে। কেক কাটার পরই তার উপরে থাকা স্পাইডারম্যানটিকে নিয়ে খেলতে শুরু করে ইউভান। এরপর কেকের একটি টুকরো নিয়ে ছেলেকে খাইয়ে দেন শুভশ্রী। তারপর ইউভান কেক খাওয়ায় বোনকে। আর বাবা-মাকে।
দেখুন-
এই ভিডিয়োর কমেন্ট সেকশনে সকলেই খুদে ইউানকে ভরিয়েছেন ভালোবাসায়। একজন লেখেন, ‘কী কিউট বাচ্চাটা। অনেক আদর ইউভান তোমাকে।’ আরেকজন লেখেন, ‘গোটা পরিবারকে এভাবে একসঙ্গে দেখে খুব ভালো লাছে।’ তবে কিছু মানুষ আবার শুভশ্রীর পোশাক নিয়ে তাঁকে করলেন ট্রোল। একজন লেখেন, ‘এত টাকা থেকে কী লাভ যদি ছেলের জন্মদিনে একটা সুন্দর পোশাকই না পরতে পারে।’ আবার আরেকজন লেখেন, ‘সবাই হাফ প্যান্ট’!
কাজের সূত্রে, আপাতত শুভশ্রী চর্চায় রয়েছেন দেশু ৭ ছবি নিয়ে। যেখানে তাঁরা প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করেছেন। প্রসঙ্গত, দেব আর শুভশ্রীর প্রথম কাজ ছিল চ্যালেঞ্জ। যা পরিচালনা করেছিলেন খোদ রাজ। আর খোকা ৪২০-এর পরপর সম্পর্ক ভাঙে তাঁদের। এই ছবিরও পরিচালক ছিলেন রাজই। মাঝে খোকাবাবু, রোমিও, পরাণ যায় জ্বলিয়া রে ছবিতে তাঁদের দেখা গিয়েছে। আর দুজনের শেষ ছবি ছিল ধূমকেতু।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


