‘এ যেন অবিকল স্নেপ!’ জায়েদ খানের নতুন লুক দেখে হ্যারি পটারের কথা উল্লেখ নেটপাড়ার
শাহরুখ খানের বিপরীতে মে হুনা ছবিতে অভিনয় করেছিলেন জায়েদ খান। দুর্দান্ত লুক এবং অসাধারণ অভিনয়ের জন্য রাতারাতি তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমনভাবে আর বলিউডে নিজেকে ধরে রাখতে পারেননি জায়েদ খান।
শাহরুখ খানের বিপরীতে ‘ম্যায় হু না’ ছবিতে অভিনয় করেছিলেন জায়েদ খান। দুর্দান্ত লুক এবং অসাধারণ অভিনয়ের জন্য রাতারাতি তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমনভাবে আর বলিউডে নিজেকে ধরে রাখতে পারেননি জায়েদ খান। কিন্তু সম্প্রতি অভিনেতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

গতকাল আদনান সামির স্ত্রী রোয়ার জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিত রায়, গায়ক শান, জাভেদ আলি এবং জায়েদ খান সহ আরও অনেকে। এই সঙ্গীতানুষ্ঠানে জায়েদের একেবারে নতুন একটি লুক ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়, হ্যারি পটারের স্নেপের সঙ্গে তুলনা করেছেন অভিনেতাকে।
আরও পড়ুন: 'দেব যেটা পারে না সেটাও...', ‘দাদাগিরি’র সঞ্চালক দেবকে নিয়ে কী বললেন অভিজিৎ?
ইন্টারনেটে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আদনান, জাভেদ আলি সহ বাকিরা 'ম্যায়নে পুছা চাঁদ সে' গানটিতে নাচতে দেখা যায়। জায়েদকেও গানটির তালে দারুণভাবে তাল মেলাতে দেখতে পাওয়া যায়। এদিন অনুষ্ঠানে অভিনেতা একটি কালো পোশাক পরেছিলেন এবং লম্বা চুল ও রঙিন সানগ্লাস পরে তাঁর সেই আইকনিক 'ম্যায় হুঁ না' লুকটি যেন নতুন করে ফুটিয়ে তুলছিলেন। তবে, তাঁর কাঁধ পর্যন্ত লম্বা সোজা কালো চুল এবং উঁচু কলারের কালো পোশাক দেখে ভক্তরা তাঁকে হ্যারি পটারের প্রফেসর স্নেপের সাথে তুলনা করতে শুরু করেন।
নেট পাড়ার মন্তব্য
একটি মন্তব্যে লেখা ছিল, ‘হ্যারি পটারের কোনো ভারতীয় সংস্করণ হলে স্নেপের চরিত্রে তাঁকেই নেওয়া উচিত।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি তো সত্যি ভেবেছিলাম ইনিই প্রফেসর স্নেপ।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘যদি এটা তাঁর আসল চুল হয়, তাহলে ওয়াও, শুধু ওয়াও।’
হ্যারি পটার সিরিজে প্রফেসর সেভেরাস স্নেপের চরিত্রে অভিনয় করেছেন অ্যালান রিকম্যান। হগওয়ার্টসের পোশনস-এর অধ্যাপক স্নেপকে শুরুতে হ্যারি পটারের প্রতি শীতল, ভীতিপ্রদ এবং বৈরী মনে হয়। তবে, গল্পে পরে প্রকাশ পায় যে তাঁর এই আচরণের পেছনে রয়েছে তাঁর জটিল অতীত এবং হ্যারির মা লিলি পটারের প্রতি তাঁর অবিচল ভালোবাসা।
আরও পড়ুন: মিঠুকে ছবিতে আনার স্বপ্ন অধরাই থেকে গেল ঋতুপর্ণার, নায়িকার প্রয়াণে স্তব্ধ প্রসেনজিৎও
জায়েদ খান সম্পর্কে
২০০০-এর দশকের শুরুতে জায়েদ খান বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেন এবং ২০০৩ সালে 'চুরা লিয়া হ্যায় তুমনে' ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। যদিও এই ছবির মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন, কিন্তু ফারাহ খানের 'ম্যায় হুঁ না' ছবিতে লক্ষ্মণ শর্মা, যিনি লাকি নামে পরিচিত, সেই প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে জায়েদের পাশাপাশি শাহরুখ খান, সুস্মিতা সেন এবং অমৃতা রাও অভিনয় করেন এবং এটি সেই সময়ের অন্যতম জনপ্রিয় হিন্দি ছবিতে পরিণত হয়।
E-Paper

