Zee Bangla-Troyee: জি বাংলায় আসছে গোয়েন্দা সিরিয়াল ত্রয়ী! মুখ্য চরিত্রে উঠে আসছে এই অভিনেত্রীর নাম
নতুন ধারাবাহক ত্রয়ী-র ঘোষণা করল জি বাংলা। সঙ্গে সতীপীঠ কালীঘাট, বাঘিনী, ইচ্ছেধারী নাগকন্যা নিয়েও বড় আপডেট।
বরাবরই দর্শকদের মধ্যে টিআরপি নিয়ে চর্চা থাকে তুঙ্গে। এদি্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) নির্দেশে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) অনির্দিষ্টকালের জন্য সমস্ত টেলিভিশন ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি (TRP) রেটিং প্রকাশ স্থগিত রেখেছে। ২০২৬ সালের নতুন টিভি রেটিং পলিসির অধীনে BARC-এর লাইসেন্স পুনর্নবীকরণ (License Renewal) প্রক্রিয়া চলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই খবর জানার পর থেকেই দর্শকদের মাথায় হাত। তাহলে কীভাবে নির্ধারিত হবে ফলাফলের ভাগ্য? উঠছে প্রশ্ন!

এরই মাঝে অবশ্য নতুন ৮টি শো ঘোষণা করল জি বাংলা। যার মধ্যে ৩টি সদ্য শুরু হয়েছে, ১টি আসছে চলতি সপ্তাহেই। আর বাদবাকি চারটির কাস্টিং বা সম্প্রচারের দিনক্ষণ কিছুই ঘোষণা হয়নি।
১. দুলারি
২০২৬ সালের ২৯ জুন থেকে এই নতুন ধারাবাহিকটি সম্প্রচার শুরু হয়েছে। এতে নাম ভূমিকায় রয়েছেন দেবপ্রিয়া বসু ও নীল ভট্টাচার্য। গ্রাম থেকে কলকাতায় আসা এক লড়াকু মেয়ের স্বপ্নপূরণের গল্প নিয়ে এটি তৈরি।
২. দিদি নম্বর ১ সিজন ১০
২৯ জুন থেকে শুরু হয়েছে দিদি নম্বর ১-এর নতুন সিজনও। দীর্ঘ ১৫ বছর পর এই শোয়ের আইকনিক সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন সিজনে সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বর্তমানে এটি আসছে রাত ১০টা ১৫ মিনিটে।
৩. শাশুড়ি বৌমার রান্নাঘর
জি বাংলায় বহু বছর ধরে চলা ঐতিহ্যবাহী 'রান্নাঘর' অনুষ্ঠানটিকে বন্ধ করে সম্পূর্ণ একটি নতুন ফরম্যাটে এই শো নিয়ে আসা হয়েছে। এই শো-এর সবচেয়ে বড় চমক হলেন জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। তিনি শাড়ি, গয়না ও সিঁদুর পরে একেবারে ভিন্ন অবতারে ‘শাশুড়ি মা’-এর চরিত্রে অভিনয় ও সঞ্চালনা করছেন। ‘বৌমা’ হিসেবে স্ক্রিন শেয়ার করছেন অভিনেত্রী রিখিয়া রায়চৌধুরী। তি সোম থেকে শনি, বিকেল ৪:০০ টেয় আসছে এটি।
৪. দাদাগিরি ১১: নতুন বাংলার নতুন দাদাগিরি
৫ই জুলাই, ২০২৬ থেকে প্রতি রবিবার রাত ৯:০০ টায় সম্প্রচারিত হতে চলেছে দাদাগিরির নতুন সিজন। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এবার 'নতুন দাদা' হিসেবে মঞ্চ কাঁপাতে আসছেন টলিউড সুপারস্টার দেব। প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শান এবং সুনীল ছেত্রী।
৫. সতীপীঠ কালীঘাট
২০২৬ সালের মে মাসে ফলহারিণী কালীপূজার দিন এই মেগা সিরিয়ালটির প্রথম অফিশিয়াল প্রমো বা টিজার প্রকাশ করা হয়। যদিও সম্প্রচারের দিনক্ষণ জানা যায়নি এখনো। জানা গিয়েছে যে, ৫১ সতীপীঠের অন্যতম পবিত্র ক্ষেত্র কলকাতার কালীঘাট মন্দিরের ২০০ বছরের পুরনো জানা-অজানা ইতিহাস ও অলৌকিক মহিমা এই ধারাবাহিকে তুলে ধরা হবে। ধারাবাহিকটি প্রযোজনা করছেন সুব্রত রায়।
৬. বাঘিনী
২০২৬ সালের জুন মাসের শুরুতে এই মেগা সিরিয়ালটির প্রথম প্রোমো বা ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। এটিরও সম্প্রচারের দিনক্ষণ জানা যায়নি। সন্তান কোলে এক লড়াকু ও প্রতিবাদী নারীর গ্রাফিক্স টিজার মুক্তি পেয়েছে। মুখ্য চরিত্রে কে থাকবেন তা জানা যায়নি।
৭. ত্রয়ী
এটি মূলত একটি রহস্য এবং গোয়েন্দা-ভিত্তিক ধারাবাহিক হতে চলেছে। গোয়েন্দা গিন্নি ও পাণ্ডব গোয়েন্দা র পর জি বাংলায় আবারও আসছে একটি গোয়েন্দা ভিত্তিক ধারাবাহিক। খবর মুখ্য চরিত্রে থাকবেন অপরাজিতা আঢ্য। যদিও চ্যানেলের তরফ থেকে হয়নি কোনো অফিসিয়াল ঘোষণা। দেখার মুখ্য চরিত্রে থাকা তিন নারীমুখ কারা!
৮. ইচ্ছাধারী নাগকন্যা
২০২৬ সালের জুন মাসের শুরুতে এই মেগা সিরিয়ালটির প্রথম ঝলক বা প্রোমো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সিরিয়ালটির প্রোমোতে দেখা গেছে একটি বিশাল সাপ নদীর তলদেশ দিয়ে এঁকেবেঁকে এগিয়ে যাচ্ছে। নদীর জলের নিচে রয়েছে দেবী মনসার একটি বিরাট মূর্তি এবং সাপটি সেই মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়। এটিরও কাস্ট ঘোষণা হয়নি এখনো।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


