Zee Bangla: আঁকাবাঁকা পথ ধরে আসছে মাল বোঝাই বাস! জি বাংলায় আসছে ‘দুলারী’
Zee Bangla: বিগত বেশ কয়েক মাসের জি বাংলায় একের পর এক নতুন ধারাবাহিক এসেছে। খুব সম্প্রতি শুরু হয়েছে কমলা নিবাস ধারাবাহিক, যেটি ইতিমধ্যেই বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। এবার নতুন আরও একটি ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে আনল জি বাংলা।
Zee Bangla: বিগত বেশ কয়েক মাসের জি বাংলায় একের পর এক নতুন ধারাবাহিক এসেছে। খুব সম্প্রতি শুরু হয়েছে ‘কমলা নিবাস’ ধারাবাহিক, যেটি ইতিমধ্যেই বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। এবার নতুন আরও একটি ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে আনল জি বাংলা।
জি বাংলায় আসছে ‘দুলারী’
জি বাংলার তরফ থেকে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি বাস যেটা গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছে। মালপত্র বোঝাই করা এই বাসের গায়ে আঁকা মা দূর্গার ছবি। দূরে রয়েছে পাহাড় আর জ্বলজ্বল করছে কিছু আলো। ব্যাস, শুধু এইটুকুই দেখা যাচ্ছে এই ভিডিয়োয়।
তবে কবে থেকে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে অথবা কে কে অভিনয় করবেন, সেই ব্যাপারে জি বাংলার তরফ থেকে কিছু না জানানো হলেও জানানো হয়েছে ধারাবাহিকের নাম। আসন্ন এই ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘দুলারী’। বোঝাই যাচ্ছে কোনও মেয়ের নামে নাম রাখা হয়েছে ধারাবাহিকের।
এমন কোনও মেয়ে, যে সম্ভবত গ্রাম থেকে শহরে আসছে আর তাকে ঘিরেই তৈরি হবে ধারাবাহিকের গল্প। তবে এটি শুধুমাত্রই অনুমান। ধারাবাহিকের এই ঝলক দেখে আবার অনেকে মনে করছেন হয়তো নায়িকা বাস চালিকা। তবে গল্প যাই হোক না কেন এই ধারাবাহিকে দর্শকরা অঙ্কিতা বা শ্বেতাকে আবার দেখতে চাইছেন।
তবে নতুন ধারাবাহিকের কথা ঘোষণা করা হলেই বোঝা যায় যে কোনও না কোনও ধারাবাহিকের শেষ সময় আসন্ন। কিন্তু দুলারী এলে কোন ধারাবাহিক শেষ হবে? কানাঘুষোয় শুনতে পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আর তার জায়গায় আসবে এই নতুন ধারাবাহিকটি।
Home/Entertainment/Zee Bangla: আঁকাবাঁকা পথ ধরে আসছে মাল বোঝাই বাস! জি বাংলায় আসছে ‘দুলারী’