Dadagiri Promo: ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’, আলো-আঁধারিতে ৬ ফুটের দেব, চিনতে অসুবিধা হল না!
জি বাংলা ছেড়ে জলসায় সৌরভ। ওদিকে দাদাগিরির নতুন হোস্ট হিসাবে জি বেছে নিয়েছে দেবকে।
দাদাগিরি ছেড়ে স্টার জলসা বিগ বস বাংলা বেছে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই শোনা যাচ্ছিল নতুন রূপে দাদাগিরি ফিরবে জি বাংলার পর্দায়। কিন্তু দাদাগিরি আর সৌরভ গঙ্গোপাধ্য়ায় খানিক সমার্থক শব্দ। দুটো মিলেমিশে একাকার। আগে একবার চেষ্টা করেছিলেন নির্মাতারা। লাভ হয়নি।

দাদাগিরির সঞ্চালক হিসাবে মিঠুন চক্রবর্তীকে গ্রহণ করেনি দর্শক। এবার মিঠুনের পুত্র-সম দেব সেই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আসলে চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন তারকা। ফের একবার অগ্নিপরীক্ষার সামনে তারকা সাংসদ। অভিনয়-রাজনীতির পর এবার সঞ্চালনা।
এর আগে দাদাগিরির মঞ্চে অতিথি হিসাবে হাজির হয়েছেন দেব। সৌরভের গুগলি স্ট্রেট ব্যাটে সামলেছেন। এবার নিজেই গুগলি দেবেন অতিথিদের। গত মাসেই প্রোমোর শ্যুটিং সেরেছিলেন নায়ক। ১লা জুন বড় চমক দিল জি বাংলা।
এদিন একসঙ্গে জি বাংলার আসন্ন দুটো মেগা সিরিয়ালের প্রোমো সামনে এসেছে- ইচ্ছেধারী নাগকন্যা এবং বাঘিনী। এর পাশাপাশি নতুন চমকের একটি কোলাজ প্রোমো সামনে আনে চ্যানেল। সেখানেই দাদাগিরির টিজারও চোখে পড়ল।
প্রাসাদ-সমান বাড়ির ড্রয়িং রুম। ক্যামেরার দিকে উলটো দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছেন দেব। মুখ দেখা না গেলেও দেবভক্তরা সহজেই চিনে ফেলেছেন স্বপ্নের নায়ককে। খুব শীঘ্রই চ্যানেলের তরফে দাদাগিরির সোলো-প্রোমো সামনে আনা হবে।
দেবের আগমনে শো-এর ফর্ম্যাটে বেশকিছু বদল আসতে চলেছে তা স্পষ্ট। খুব শিগগির দাদাগিরির অডিশন পর্ব শুরু হবে। সৌরভের ফেলে যাওয়া সিংহাসনের দায়িত্ব দেব কত সুচারুভাবে পালন করতে পারবেন এখন সেটাই দেখবার।
ওদিকে পরিচালক দেব সোমবার থেকেই শুরু করে ফেলেছেন দেশু৭-এর শ্যুটিং। পুজোয় দেব হাজির হবেন শুভশ্রীকে নিয়ে। প্রথমবার পরিচালকের আসনে দেব। ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিকরাও।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


