শিব রুবেল, আর পার্বতী শ্বেতা! জি বাংলার মহালয়া ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-তে দেবীর কোন রূপে কোন নায়িকা?

জি বাংলার মহালয়া অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-তে ভগবান শিব হিসেবে দেখা যাবে রবেল দাসকে। নতুন আসা একটি প্রমোয় জানা গেল শ্বেতা ভট্টাচার্য, অঙ্কিতা মল্লিক, পল্লবী শর্মা-রা থাকছেন দেবীর কোন রূপে।

Published on: Sep 22, 2026, 14:35:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলা-র মহালয়া অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন জি বাংলার তারকারাই। অর্থাৎ মা দুর্গার নানান রূপে দেখা মিলবে নায়িকাদের। আর ভগবান শিব হিসেবে দেখা যাবে রবেল দাসকে। নতুন আসা একটি প্রমোয় জানা গেল শ্বেতা ভট্টাচার্য, অঙ্কিতা মল্লিক, পল্লবী শর্মা-রা থাকছেন দেবীর কোন রূপে।

জি বাংলা মহালয়া ২০২৬।
জি বাংলা মহালয়া ২০২৬।

রুবেল-পত্নী শ্বেতাকে দেখা যাবে ভগবান শিবের পত্নী অর্থাৎ পার্বতী রূপে। দেবীর ‘শিবদ্যুতি’ রূপ ফুটিয়ে তুলবেন দেবাদৃতা বসু। দেবীর কল্যাণময়ী রূপে দেখা মিলবে পল্লবীর। আর মহিষাসুর মর্দিনী লুকে ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা। এছাড়াও মহালয়া-র অনুষ্ঠানে দেবীর আরও কিছু রূপে দেখা যাবে তনিষ্কা, আরাত্রিকা, ইশানী মণ্ডলকে। এবারে মহিষাসুর হচ্ছেন নাইজেল আকারা। অভিষেক বসুকে রামচন্দ্র হিসেবে আর দশানন অর্থাৎ রাবণ হলেন ধ্রুবজ্যোতি সরকার। ব্রহ্মার চরিত্রে থাকছেন অভিনেতা কৌশিক দত্ত। বিষ্ণুর চরিত্রে দেখা যাবে অভিনেতা সপ্তর্ষি রায়কে।

জি বাংলা-র মহালয়ায় এবার রামের অকাল বোধন-এর থিমে তৈরি হচ্ছে। অর্থাৎ বেশ কিছু নতুনত্ব নিয়ে তৈরি চ্যানেল। নাম রাখা হয়েছে, ‘অশুভনাশিনী ত্রিনয়নী’।

এক নেটিজেন লিখেছেন, ‘আমি মনে করি এবার জি বাংলায় মা দুর্গার বেস্ট কাস্টিং হয়েছে। অঙ্কিতাদিকে মা দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে দারুন লাগছে।’ আরেকজন লিখলেন, ‘স্টার জলসার থেকে অনেক ভালো হবে বলেই মনে হচ্ছে।’

স্টার জলসায় ২০২৬ সালের মহালয়ার বিশেষ অনুষ্ঠানের নাম 'রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী'। এই বছর মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার প্রধান চরিত্রে অর্থাৎ মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে। এর পাশাপাশি থাকছেন স্টার জলসার নায়িকারা দেবীর নানান রূপে। ‘ দেবী কৌশিকী’ রূপে দেখা যাবে পরশুরাম ধারাবাহিকের ‘তটিনী’ ওরফে অভিনেত্রী তৃণা সাহাকে এবং ‘ দেবী চামুণ্ডা’ রূপে দেখা যাবে প্রফেসর বিদ্যা ব্যানার্জী ধারাবাহিকের ‘বিদ্যা’ ওরফে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে। দেবী কমলার বেশে দেখা যাবে 'গঙ্গা' -কে। অর্থাৎ হিয়া মুখার্জিকে। দেবী ভ্রামরী হয়েছেন 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের নায়িকা মানালি মনীষা দে। আর দেবী কালী হয়ে নজর কাড়বেন 'বাবলি সুন্দরী' ওরফে স্নেহা গুড়িয়া। আর শিবের ভূমিকায় রণজয় বিষ্ণুকে দেখা যাবে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More