Zee Bangla New Slot Update: এই সপ্তাহেই শেষ জি বাংলার এই মেগা! ১৩ই এপ্রিল থেকে কখন দেখবেন পছন্দের সিরিয়াল?

নতুন সপ্তাহে বন্ধ হচ্ছে বেশ করেছি প্রেম করেছি, নতুন সময়ে দেখা যাবে চিরদিনই তুমি যে আমার। কনে দেখা আলোর ভবিষ্যত কী?

Published on: Apr 10, 2026, 20:51:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দোলাচলে কনে দেখা আলোর ভবিষ্যৎ। সেই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে অনুবন্তী ভক্তদের। এর মাঝেই জি বাংলার তরফে ঘোষণা করা হয়েছে আসন্ন মেগা কমলা নিবাসের স্লট। আইপিএল চলাকালীনই শুরু হচ্ছে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত অভিনীত এই মেগা। সন্ধ্যা সাড়ে ছটা'য় আসছে এই মেগা।

এই সপ্তাহেই শেষ জি বাংলার এই মেগা! ১৩ই এপ্রিল থেকে কখন দেখবেন পছন্দের সিরিয়াল?
এই সপ্তাহেই শেষ জি বাংলার এই মেগা! ১৩ই এপ্রিল থেকে কখন দেখবেন পছন্দের সিরিয়াল?

চিরদিনই তুমি যে আমারের জায়গা নিচ্ছে এই সিরিয়াল। কিন্তু না, বন্ধ হচ্ছে না আর্য-অপর্ণার পথচলা। বরং বিকাল ৫.৩০টায় নিয়ে যাওয়া হচ্ছে এই সিরিয়ালকে। যেখানে বর্তমানে দেখা যাচ্ছে রাহুল মজুমদারের মেগা সাত পাকে বাঁধা। তবে এটি নয়, বন্ধ হচ্ছে সন্ধ্য়া ৬টার স্লটের বেশ করেছি প্রেম করেছি। সন্ধ্যা সাতটার স্লট থেকে হটিয়ে সপ্তাহ খানেক আগেই বিকালের স্লটে দেওয়া হয়েছিল এই সিরিয়ালকে। এবার পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে জুঁই-স্বয়মের গল্প।

জগদ্ধাত্রী-র মতো সফল মেগার পর ব্লজের এই সিরিয়াল দর্শক মনে দাগ কাটতে ব্য়র্থ। ১৩ই এপ্রিল থেকে অবশ্য এই মেগা শেষ হওয়ার পাশাপাশি বদলে যাচ্ছে জি বাংলার বিকালের স্লট।

বিকাল- ৪.০০ রান্নাঘর

বিকাল ৪.৩০ দিদি নম্বর ১

বিকাল ৫.৩০- চিরদিনই তুমি যে আমার

সন্ধ্য়া ৬.০০- সাত পাকে বাঁধা

সন্ধ্যা ৬.৩০- কমলা নিবাস

সন্ধ্যা ৭.০০- কুসুম

সন্ধ্য়া ৭.৩০- তারে ধরি ধরি মনে করি

রাত ৮.০০- পরিণীতা (৪৫ মিনিট)

রাত ৮.৪৫- জোয়ার ভাঁটা (৪৫ মিনিট)

রাত ৯.৩০- কনে দেখা আলো (৪৫ মিনিট, ভবিষ্যত অনিশ্চিত)

রাত ১০.১৫- আনন্দী (৪৫ মিনিট)

রাত ১১.০০- আমাদের দাদামণি

এছাড়াও জি বাংলা সদ্যই সামনে এনেছে আসন্ন মেগা অন্নপূর্ণার লক্ষ্মীরা দ্বিতীয় প্রোমো। সেখানে দেখা মিলেছে স্বস্তিকা-ঈশিতাদের। এখনও এই মেগার স্লট ঘোষণা করেনি চ্যানেল। যদিও সোশ্যাল মিডিয়া উত্তাল অনুবন্তী ভক্তদের কাতর আবেদনে। কিছুতেই এই মেগা বন্ধ করা যাবে না, জারি কাতর আর্জি।

তিনদিন অতিক্রান্ত, বন্ধ এই মেগার শ্যুট। ব্যাঙ্কিং এপিসোড ফুরালে তখন কী হবে? মিলছে না জবাব। লীনা-পুত্র অর্ক কি নতুন লেখিকা আনবেন এই গল্পের জন্য? নাকি নিজের হাতে এই মেগার প্রযোজনার দায়ভার তুলে নেবে চ্যানেল?

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More