Saregamapa Ayush Gupta: ‘আজ আমি যা, সব আপনার জন্য’, সারেগামাপা-র ফিনালের আগে কাকে নিয়ে আবেগঘন আয়ুষ? সেরা ৪-এ কারা?

Saregamapa: জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa) এবার তার অন্তিম লগ্নে। আজ, রবিবার রাতেই জানা যাবে চলতি সিজনের ‘সেরা ৪’ বা ফাইনালিস্টদের নাম।

May 17, 2026, 16:52:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সঙ্গীতপ্রেমীদের নজর এখন জি বাংলার পর্দায় গেঁথে রয়েছে। ‘সারেগামাপা’-র মঞ্চে রবিবার রাতেই নির্ধারিত হতে চলেছে সেরা চার প্রতিযোগীর ভাগ্য। আর এই অগ্নিপরীক্ষার ঠিক আগেই প্রতিযোগিতার অন্যতম ফেভারিট, উত্তরবঙ্গের ইসলামপুরের ছেলে আয়ুষ গুপ্তা উঠে এসেছেন চর্চায়। জি বাংলার আসন্ন সিরিয়াল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র রোম্যান্টিক গান গেয়ে সবার মন জিতে নিয়েছেন আয়ুষ। নিজের এই সাফল্যের ক্রেডিট আয়ুষ ভাগ করে নিয়েছেন নিজের মেন্টর সৌমেন নন্দীর সাথে। সম্প্রতি সৌমেন স্য়ারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা উজাড় করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন আয়ুষ, যা দেখে চোখ ভিজেছে অনুরাগীদের।

‘আজ আমি যা, সব আপনার জন্য’, সারেগামাপা-র ফিনালের আগে কাকে নিয়ে আবেগঘন আয়ুষ? সেরা ৪-এ কারা?
‘আজ আমি যা, সব আপনার জন্য’, সারেগামাপা-র ফিনালের আগে কাকে নিয়ে আবেগঘন আয়ুষ? সেরা ৪-এ কারা?

‘সৌমেন স্যার না থাকলে এই আয়ুষকে দেখতে পেতেন না’:

নিজের পোস্টে হিন্দি ও বাংলার মিশেলে মনের সব আবেগ ঢেলে দিয়েছেন আয়ুষ। মেন্টর সৌমেন নন্দীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমার গুরু, আমার বন্ধু, আমার বড় ভাই... আজ আমি যা-ই হই না কেন, তার সবচেয়ে বড় ক্রেডিট আপনাকেই যায়। সত্যি বলতে, সৌমেন স্যার যদি আজ আমার জীবনে না থাকতেন, তবে হয়তো আপনারা আজ আয়ুষের এই রূপটা কোনোদিন দেখতেই পেতেন না।’

গুরু-শিষ্যের অটুট বন্ধন:

শো-এর জার্নিতে মেন্টরদের ভূমিকা কতটা গভীর, তা মনে করিয়ে দিয়ে আয়ুষ আরও লেখেন, ‘আপনি সবসময় আমাকে গাইড করেছেন, সাপোর্ট করেছেন। যখনই আমি বিভ্রান্ত হয়েছি বা ভেঙে পড়েছি, আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি ঠিক কী অনুভব করছি, তা প্রকাশ করার মতো এত শব্দ আমার কাছে নেই... ব্যাস এটুকুই জানি যে আপনি আমার আইডল ছিলেন, আর চিরকাল থাকবেন। আমাদের এই গুরু-শিষ্য বন্ধনটা আমার কাছে ভীষণ স্পেশাল। থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার, লাভ ইউ স্যার।’

ট্রফির অন্যতম দাবিদার:

ইসলামপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের সুরের জাদুতে বিচারক থেকে শুরু করে বাঙালির মন জয় করে নিয়েছেন আয়ুষ। চলতি সিজনে তাঁর একের পর এক পারফরম্যান্স সোশ্যালে ভাইরাল হয়েছে। সঙ্গীত মহলের মতে, এবার সারেগামাপা-র ট্রফি জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন উত্তরবঙ্গের এই প্রতিভাবান গায়ক।

সেরা পাঁচে আয়ুষ গুপ্তা ছাড়াও জায়গা করে নিয়েছে সৃজন পোড়েল, সায়ন্তনী ঘোষ, প্রমি গিরি এবং গীতশ্রী চৌধুরী। রবিবার চোখে জলে শেষ হবে, এক প্রতিযোগীর সফর। সেরা চারের লড়াইয়ে আয়ুষ নিজের জায়গা পাকা করতে পারেন কি না, এখন সেটাই দেখার। তবে ট্রফি আসুক বা না আসুক, গুরু-শিষ্যের এই রসায়ন ইতিমধ্যেই শ্রোতাদের মন জিতে নিয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More