Ananya Sarkar Wedding: চুপিসাড়ে বিয়ে সারল সারেগামাপা-র চলতি সিজনের অনন্যা!পাত্র কে? শুভদিনে হাজির কারা
‘সারেগামাপা’-র মঞ্চ মানেই নতুন প্রতিভার খোঁজ। এই সিজন এখনও চলছে, কিন্তু তার মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করে দিলেন এই সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগী অনন্যা সরকার। ত্রিপুরার মেয়ে অনন্যা এবার বিয়ে সারলেন তাঁর মনের মানুষের সঙ্গে।
গানের মঞ্চে তাঁর কণ্ঠে লোকগান শুনে বিচারকরা বারবার বাহবা দিয়েছেন। ত্রিপুরার আগরতলার মেয়ে অনন্যা সরকার এখন কলকাতার জনপ্রিয় মুখ। কিন্তু চলতি সিজনের রেশ কাটতে না কাটতেই এল সুখবর। আংটি বদল এবং আইনি বিয়ে সেরে ফেললেন অনন্যা। তাঁর জীবনের এই নতুন ইনিংসের সঙ্গী হলেন অভয় মিত্র।

সুর বনাম শেয়ার বাজার:
অনন্যা যখন গানের জগতে ব্যস্ত, অভয় তখন মগ্ন শেয়ার বাজারের সূচকে। অভয় মিত্র পেশায় ট্রেডার, স্টক মার্কেট নিয়ে তাঁর কাজ। দুজনের পেশা বা জগত সম্পূর্ণ আলাদা হলেও, মনের মিল যে শতভাগ, তা তাঁদের বিয়ের উজ্জ্বল ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের হাত ধরলেন তাঁরা। লাল পাঞ্জাবিতে অভয় আর ঘিয়ে-লাল রঙের সাবেকি লাল পাড়া ঘিয়ে রঙা শাড়িতে অনন্যাকে দেখাচ্ছিল ঠিক যেন রাজকীয়।

পাশে ছিল সারেগামাপা পরিবার:
অনন্যার এই বিশেষ দিনে তাঁর পাশে ছিলেন গীতশ্রী চৌধুরী এবং রিয়া দত্ত। সারেগামাপা-র সেটেই এই তিনজনের বন্ধুত্বের শুরু, যা আজও অটুট। বন্ধুদের বিয়ের আসরে মাতিয়ে রাখতে দেখা গেল তাঁদের। এই আইনি বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিই ছিল নজরকাড়া।
ভবিষ্যতের পরিকল্পনা:
আগরতলার মেয়ে হলেও অনন্যার কর্মভূমি এখন তিলোত্তমা। বিয়ের পর গানের কেরিয়ার এবং নতুন সংসার— দুইই সমানতালে সামলাতে চান তিনি। বিচারকদের প্রিয় এই প্রতিযোগী বাস্তব জীবনেও যে বেশ পরিণত, তাঁর এই সুন্দর গোছানো বিয়ের অনুষ্ঠানই তার প্রমাণ।
অনন্যা আর অভয়ের এই নতুন জীবনের শুরুকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অগুনতি অনুরাগী। গানের সুরের মতোই তাঁদের সংসারও যেন মধুর হয়, আপাতত এই কামনাই করছেন সকলে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


