দুর্গা অঙ্কিতা, রামচন্দ্র অভিষেক! জি বাংলার মহালয়ায় রামায়ণের ছাপ, না-খুশ বাঙালি
অবশেষে এল জি বাংলা-র রামায়ণ অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-র প্রোমো। যেখানে দেবী দুর্গার বেশে দেখা গেল অঙ্কিতা মল্লিককে। রামায়ণ আর মহালায়া মিলিয়ে মিশিয়ে তুলে ধরা হয়েছে। তবে তাতেই যেন না খুশি কিছু দর্শক।
ইতিমধ্যেই জানা গিয়েছে যে এবারের স্টার জলসায় দেবী দুর্গা হিসেবে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে জি-এর তরফে সেরকম বিশেষ কোনো ঘোষণা না হওয়ায়, অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাঙালি। অবশেষে এল জি বাংলার মহালয়া অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-র প্রোমো।

জি বাংলার মহালয়ায় দেবী দূর্গা হিসেবে দেখা যাবে জগদ্ধাত্রী হিসেবে খ্যাত অঙ্কিতা মল্লিককে। আর রামের চরিত্রে থাকছেন অভিষেক বসু। রামায়নের প্রেক্ষাপটে এবারের মহালয়া সাজানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে দেবী দুর্গার ভক্ত রাম, আর ভদ্রকালীর ভক্ত রাবণ। অত্যাচার বাড়লে রাবণকে বধ করে রাম, দেবী দুর্গা-র আশীর্বাদে।
তবে এভাবে রামায়ণের মাঝে রাম-রাবণ অর্থাৎ রামায়ণ আসায় একেবারেই অখুশি দর্শকরা। সঙ্গে এআই দিয়ে মহালয়ার প্রোমো বানানোরও সমালোচনা হয়েছে। একজন মন্তব্য করেছেন, ‘এই তো বেশ নবরাত্রি নবরাত্রি ফিল হচ্ছে প্রোমোটা দেখে।’ আরেকজন লেখেন, ‘জি বাংলা তো দেখছি পুরো বিজেপি হয়ে গিয়েছে।’
অন্য আরেকটি কমেন্টে লেখা হয়, ‘শেষমেষ মা দুর্গার গায়ে ফুলহাতা ব্লাউজ! আর কী কী দেখতে হবে!’ অন্যজন লেখেন, ‘বাবা অঙ্কিতা মা দুর্গা’। আরেকজন লেখেন, ‘এআই দিয়ে কে মহালয়ার প্রোমো বানায়। এটার তো নাম হওয়া উচিত AI ত্রিনয়নী’।
অন্য দিকে, স্টার জলসার মহালয়ার নাম রাখা হয়েছে রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী। যেখানে দেবী দুর্গা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রণজয় বিষ্ণু মহাদেব শিব। সঙ্গে জলসার নায়িকা সুস্মিতা, হিয়া, স্বস্তিকা, মানালীদের দুর্গার নানান রূপে দেখা গিয়েছে।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই দিনেই দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যলোকের উদ্দেশ্যে রওনা হন এবং মহিষাসুর বধের মাধ্যমে অন্যায় ও অশুভ শক্তির বিনাশ করেন। চলতি বছরে মহালয়া পড়েছে ১০ অক্টোবর, শনিবার। অর্থাৎ মা দুর্গার মর্তে আসতে বাকি আর ১ মাস ৯ দিন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


