আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

২০২০ সালে মুক্তি পেয়েছিল লালবাজার, যেখানে সাহসী পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার ৬ বছর পর আবার দুষ্কৃতীদের যম হয়ে ফিরতে চলেছেন তিনি। খুব শীঘ্রই জি ফাইভ বাংলায় আসতে চলেছে লালবাজার ২।

Published on: Aug 13, 2026, 22:00:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২০ সালে মুক্তি পেয়েছিল লালবাজার, যেখানে সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার ৬ বছর পর আবার দুষ্কৃতীদের যম হয়ে ফিরতে চলেছেন তিনি। খুব শীঘ্রই জি ফাইভ বাংলায় আসতে চলেছে ‘লালবাজার ২’।

আবার লালবাজারে অনির্বাণ
আবার লালবাজারে অনির্বাণ

সোশ্যাল মিডিয়ায় এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে এই ওটিটি প্লাটফর্ম। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম লুক। সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং সুরন্দর ফিল্মস প্রযোজিত এই সিরিজে আবার সেই পুরনো চরিত্র ধরা দিতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য।


আরও পড়ুন: আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

বিগত বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে ব্যান হয়েছিলেন অনির্বাণ, বাংলা চলচ্চিত্র জগত অনির্বাণের সেই অসামান্য অভিনয় থেকে বঞ্চিত ছিল। কিন্তু রাজনৈতিক পরেই আবার স্বমহিমায় ফিরে এসেছেন অনির্বাণ। একের পর এক ছবিতে এবার অভিনয় করার পালা।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘দেশু ৭’ ছবির শুটিংয়ের বেশ কিছু অংশ, যেখানে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা দিয়েছে অনির্বাণকে। এবার বড় পর্দার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও নিজের ম্যাজিক দেখাতে আসতে চলেছেন অনির্বাণ। অনেকবারের এই ঘরে ফেরার গল্প যেন আরো সুখকর হয়, এটাই কামনা করেছেন দর্শকরা।

আরও পড়ুন: বারবার আসছে প্রাণনাশের হুমকি, FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

‘লালবাজার ২’ সিরিজের যে লুক প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একের পর এক গাড়ি নিয়ে চম্পট দেওয়া চেষ্টা করছে দুষ্কৃতী। কিন্তু হঠাৎ করেই সামনে এসে যায় পুলিশের গাড়ি যেখান থেকে নেমে আসেন অনির্বাণ। অনির্বাণকে দেখেই দুষ্কৃতীদের মধ্যে একজন বলে ওঠে, সে আবার ফিরে এসেছে।

ওয়েব সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আনার পর ক্যাপশন দেওয়া হয়, ক্রাইমে ফুলস্টপ বসাবে কে? গল্পে এবার নতুন মোড়, আসছে কে? আসছে ‘লালবাজার ২'।