‘আলুর দোষ’ নিয়ে চর্চা শুরু সৌরভের, কমেডির মধ্যে মিশে সমাজের বাস্তব রূপ
শেষে আলুর দোষ নিয়ে চর্চা শুরু করলেন সৌরভ দাস! আলুর দোষ, এই কথাটা সচরাচর চারিত্রিক দোষ গুণ বিচার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার এই নামটাকেই একেবারে অন্যরকম ভাবে ব্যবহার করা হল একটি সিরিজে। জি ফাইভ বাংলায় আসতে চলেছে নতুন সিরিজ আলুর দোষ।
শেষে আলুর দোষ নিয়ে চর্চা শুরু করলেন সৌরভ দাস! আলুর দোষ, এই কথাটা সচরাচর চারিত্রিক দোষ গুণ বিচার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার এই নামটাকেই একেবারে অন্যরকম ভাবে ব্যবহার করা হল একটি সিরিজে। জি ফাইভ বাংলায় আসতে চলেছে নতুন সিরিজ ‘আলুর দোষ’।
‘আলুর দোষ’ নিয়ে চর্চা শুরু সৌরভের
এমন একটি অনবদ্য সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সৌরভ দাস। যে আলুকে ছাড়া সারা দুনিয়া অচল, সেই আলুই কিনা দোষের ভাগীদার! কিন্তু হঠাৎ করে আলুকে এই দোষ দিলো কে? কেন বাজার থেকে নিজেকে সরিয়ে নিল আলু?
তবে শুধু আলুর মধ্যেই ডুবে থাকবেন না সৌরভ, তার জীবনে আসবে বসন্ত। যদিও সৌরভের বিপরীতে কেউ অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি। তবে এইটুকু বোঝা গিয়েছে, আলুর দোষ ধরতে ধরতেই প্রেমও আসবে সৌরভের জীবনে।
এই কমেডি ঘরানার সিরিজের মধ্যে লুকিয়ে থাকবে চাষীদের না বলা কথা, না বলা দুঃখ। সিরিজে সৌরভের চরিত্রের নাম জ্যোতি। অর্থাৎ ভেবে নেওয়াই যায়, এক্ষেত্রেও জ্যোতি আলুকে চরিত্রের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু কমেডির মোড়কে তৈরি করা হলেও এই সিরিজের গল্পের মধ্যে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেটাই জানা যাবে সিরিজ মুক্তি পেলে।
সিরিজের প্রথম ঝলক জি ফাইভ বাংলায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ক্যাপশনে লেখা, ‘সমাজের এই আলুথালু সময়ে, আলু থাকুক পাতে, আমরা থাকবো আলোর সঙ্গে। আসছে আলুর দোষ।’ এই সিরিজটি প্রযোজনা করতে চলেছে হোয়াই সো সিরিয়াস প্রযোজনা সংস্থা অর্থাৎ নিজের প্রযোজনা সংস্থার অধীনেই এই কাজ করবেন সৌরভ।
সৌরভকে শেষ অভিনয় করতে দেখা দিয়েছিল ‘মন্টু পাইলট’ সিরিজে। তৃতীয় পর্বে মন্টুর সেই অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে এবার একদম অন্যরকম রূপে ধরা দিতে চলেছেন সৌরভ, বলতে চলেছেন আলু বিহীন এক সমাজের গল্প।
Home/Entertainment/‘আলুর দোষ’ নিয়ে চর্চা শুরু সৌরভের, কমেডির মধ্যে মিশে সমাজের বাস্তব রূপ