‘যাকে তুমি বিশ্বাস করো, যার সঙ্গে তোমার সম্পর্ক এত সুন্দর…’, রাজকে নিয়ে অকপট সৌমিতৃষা

এত ভালোবাসাকে কীভাবে 'না' বলি? রাজদার টানেই টেলিভিশনে ফেরা মিঠাইরানির। আর কী লিখলেন পরিচালককে নিয়ে?

Published on: Oct 14, 2026, 09:30:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কাজের ব্যস্ততার মাঝে জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করেছেন বাংলা টেলিভিশনের ‘মিঠাইরানি’ সৌমিতৃষা কুণ্ডু। ওয়েবসাইটের ডেটের টানাটানি, শুটিংয়ের ব্যস্ত শিডিউল— সব সামলে জীবনে প্রথমবার এক নন-ফিকশন শো-তে দেখা যেতে চলেছে তাঁকে। সোনি আটের ‘রাঁধুনি না কাঁদুনি’র অংশ সৌমিতৃষা। আর এই কেরিয়ারের নতুন পদক্ষেপে যোগ দেওয়ার পেছনের গল্প সামাজিক মাধ্যমে শেয়ার করে এক দীর্ঘ আবেগঘন পোস্ট লিখলেন সৌমিতৃষা কুণ্ডু।

‘যাকে তুমি বিশ্বাস করো, যার সঙ্গে তোমার সম্পর্ক এত সুন্দর…’, রাজকে নিয়ে সৌমিতৃষা
‘যাকে তুমি বিশ্বাস করো, যার সঙ্গে তোমার সম্পর্ক এত সুন্দর…’, রাজকে নিয়ে সৌমিতৃষা

রাজ চক্রবর্তীর পরিচালনাতেই সিদ্ধান্ত:

অভিনেত্রী সোজা সাপ্টা স্বীকার করে জানান যে, এই নন-ফিকশন শোর জন্য রাজি হওয়ার সবচেয়ে বড় কারণ ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (‘রাজদা’)। নিজের পোস্টে তিনি লেখেন—'এই নন-ফিকশন শোর জন্য ‘হ্যাঁ’ বলার সবচেয়ে বড় কারণ ছিল এটা জানা যে রাজদা, আমাদের বস এবং সুপারস্টার ডিরেক্টর এটি পরিচালনা করবেন... এমন একজন মানুষের সঙ্গে কাজ করতে চলার মধ্যে এক অদ্ভুত আরাম ও ওম থাকে, যাকে আপনি বিশ্বাস করেন এবং যার সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক শেয়ার করেন।'

‘মাঙ্গলিক’-এর টিম ও চরম ডেট সামলানোর কসরত:

ওয়েব সিরিজের ডেট এবং এই নন-ফিকশন শোর শিডিউল মেলানো একেবারেই সহজ ছিল না বলে জানান তিনি। তবে সিরিজের পরিচালক কৃষাণু দা, ‘মাঙ্গলিক’ টিম এবং রাজ চক্রবর্তীর পুরো নন-ফিকশন টিম যেভাবে মাত্র দুই দিনের আলোচনায় সবটা সামলে নিয়ে অ্যাডজাস্ট করেছেন, তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

‘বেকিং জানি, কিন্তু রান্নায় আমি জিরো!’

প্রথমবার নন-ফিকশন ডেবিউ প্রসঙ্গে নিজের চিরচেনা মজার সুরেই সৌমিতৃষা যোগ করেন—'এটা আমার একদম প্রথম নন-ফিকশন শো! আপনারা সবাই জানেন আমি বেকিং করতে পারি, কিন্তু রান্না? আমি একদম গোল্লা! তাও আমাকে সেখানে থাকতেই হতো, কারণ এত ভালোবাসাকে কীভাবে 'না' বলি? কখনো কখনো মানুষ এবং তাঁদের সঙ্গে শেয়ার করা ভালোবাসাটাই আপনাকে নতুন কিছুর জন্য 'হ্যাঁ' বলতে বাধ্য করে। আর এই কাজটা পুরোপুরি হৃদয় থেকে করা!'

অভিনেত্রীর এই নতুন পথচলা এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথমবার রান্নার রিয়েলিটি ধাঁচের নন-ফিকশন শো-তে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

বাংলা টেলিভিশনে দীর্ঘদিন ধরে কাজ করছেন সৌমিতৃষা। তবে জি বাংলার মিঠাই তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। এই মেগা শেষ হওয়ার পর দেবের নায়িকা হিসাবে প্রধান ছবিতে কাজ করেছেন সৌমিতৃষা। আপতত তাঁর ফোকস ওটিটি ও বড় পর্দা। তবে রাজের টানে নন-ফিকশনের হাত ধরে ছোটপর্দায় ‘ঘর ওয়াপসি’ হয়েছে তাঁর।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More