How to Reduce Blood Sugar Levels: এই ৫টি অভ্যাস বদলান, ব্লাড প্রেশার, ব্লাড সুগারের মতো সমস্যা অনেক কমে যাবে

আপনি কি রক্তচাপ, ডায়াবিটিসের মতো সমস্যায় ভুগছেন? হয়তো রোজকার জীবনযাত্রায় কয়েকটি ছোট বদল আপনাকে অনেক সুস্থ করে দিতে পারে। জেনে নিন এই বদলগুলি কী কী?

Published on: Jan 31, 2026, 12:31:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হয়তো অনেকেই ‘Metabolic flexibility’ কথাটি শুনে থাকবেন। এর অর্থ হল, যেমন ধরনের খাবারই পাওয়া যাক না কেন, শরীর সেটি থেকে নিজের প্রয়োজনীয় শক্তি জোগার করে নেয়। কিন্তু এই ‘Metabolic flexibility’ যাঁদের কম হয়, তাঁদের নানা ধরনের সমস্যা দেখা দিতে থাকে। ব্লাড প্রেশার বেড়ে যাওয়া থেকে শুরু করে ডায়াবিটিসের সমস্যা— বাড়তে থাকে এগুলি। পুষ্টিবিদরা জানাচ্ছেন, কী করে এই সমস্যার মোকাবিলা করবেন। জীবনযাত্রায় কয়েকটি বদলের কথা বলেছেন তাঁরা।

এই ৫টি অভ্যাস বদলান, ব্লাড প্রেশার, ব্লাড সুগারের মতো সমস্যা অনেক কমে যাবে
এই ৫টি অভ্যাস বদলান, ব্লাড প্রেশার, ব্লাড সুগারের মতো সমস্যা অনেক কমে যাবে
  • বাদ দিন জাংক ফুড: বিশেষজ্ঞের কথায়, প্রথমেই যাবতীয় প্রসেস করা খাবার তালিকা থেকে বাদ দিন। এগুলি গাদা নুন এবং চিনিতে ভর্তি। মারাত্মকভাবে শরীরের ক্ষতি করতে পারে এগুলি।
  • ১২ ঘণ্টার উপোস: বিশেষজ্ঞের কথায় ব্লাড প্রেশার এবং ডায়াবিটিসের সমস্যা কমাতে এটি সবচেয়ে ভালো রাস্তা। সন্ধ্যা ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে নিন। পরের খাবারটি খান পরের দিন সকাল ৭টায়। অতিরিক্ত মেদ ঝরে যাবে।
  • অন্তত ৭ ঘণ্টা ঘুম: ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোজ অন্তত ৭ ঘণ্টা ঘুমোন। ৮ ঘণ্টা ঘুমোতে পারলে সবচেয়ে ভালো।
  • কার্বোহাইড্রেট কম, ফ্যাট বেশি: শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কার্বোহাইড্রেট রক্তচাপ এবং ডায়াবিটিসের সমস্যা বাড়িয়ে দিত পারে। তাই ভাত-রুটির বদলে ঘি-মাখন খাওয়ার পরিমাণ বাড়াতে পারেন। তবে তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ অনেকের ফ্যাটজাতীয় খাবার হজম করতে সমস্যা হয়।
  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More