...
...
Next Story

বন্ধু-বান্ধব থেকে কাছের মানুষদের সঙ্গে নববর্ষে এই সব মজার প্র্যাঙ্ক করতে পারেন! দেখে নিন

রাত পোহেলেই পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনে বিশ্বের সব প্রান্তের বাঙালিরা একসঙ্গে মেতে উঠবেন উদযাপনে। এই বিশেষ দিনে কাছের মানুষদের মজার ছলে বোকা বানানোর পরিকল্পনা করতে চান? তাহলে এখানে আপনার জন্য কিছু আইডিয়া দেওয়া হল। এতে ছুটির দিনটাও বেশ আনন্দ মজায় কাটবে।

Published on: Apr 14, 2026, 22:12:12 IST
Advertisement

রাত পোহেলেই পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনে বিশ্বের সব প্রান্তের বাঙালিরা একসঙ্গে মেতে উঠবেন উদযাপনে। নতুন পাট ভাঙা শাড়ি-জামা থেকে বাঙালি পদ পুরো দিন জুড়েই থাকবে বাঙালিআনার ছোঁয়া। এই বিশেষ দিনে কাছের মানুষদের মজার ছলে বোকা বানানোর পরিকল্পনা করতে চান? তাহলে এখানে আপনার জন্য কিছু আইডিয়া দেওয়া হল। এতে ছুটির দিনটাও বেশ আনন্দ মজায় কাটবে।

কাছের মানুষদের সঙ্গে নববর্ষে এই সব মজার প্র্যাঙ্ক করতে পারেন! দেখে নিন
কাছের মানুষদের সঙ্গে নববর্ষে এই সব মজার প্র্যাঙ্ক করতে পারেন! দেখে নিন

১) দোকান থেকে চকোলেট বা মিষ্টি কিনে আনুন, যেগুলো সাধারণত বাক্সে আসে। বাড়ি ফিরে বাক্স থেকে চকোলেট বা মিষ্টিগুলো বের করে নিন। বাক্সটি ব্রকলি, গাজর, ফুলকপি এবং বেগুনের মতো সবজি দিয়ে ভরে টেবিলের উপর রাখুন। সবাই ভাববে এর ভেতরে চকোলেট বা মিষ্টি আছে, এবং যখন তাঁরা বাক্সটি খুলবেন, বেশ মজার হবে।

২) আপনার কাছে যদি কোনও পুরোনো ডেলিভারি বাক্স পড়ে থাকে, তবে আপনি সেটা দিয়ে প্র্যাঙ্ক করতে পারেন। ‘নববর্ষ’ লিখে একটা বার্তা লিখে ভিতরে রেখে দিন। এবং বাক্সট যাকে দিতে চাইছেন তাঁর ঘরে রেখে দিন। তারা নিশ্চিত ভাবেই এটা খুলবেন এবং বোকা হয়ে যাবে।

৩) কার্পেট, বিছানা বা সোফার কভারের নিচে বাবল র‍্যাপ রেখে দিন। যেইমাত্র কেউ সেখানে বসবে বা হাঁটবে শব্দ হবে। বেশ মজার হবে।

৪) আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে কেউ যদি কোল্ড ড্রিংস খেতে ভালোবাসে তাঁদের সঙ্গে এই মজাটা করতে পারেন। কোকা-কোলা বা পেপসির বোতলে সয়া সস দিয়ে ভরে রাখতে পারেন। এতে রঙের মিল থাকবে এবং তাঁদের মুখের অভিব্যক্তি দেখার মতো হবে।

৬) আপনি আপনার গাড়িপ্রেমীদের সঙ্গে এই মজাটা করতে পারেন। গাড়িতে একটা ভাঙা কাচের স্টিকার লাগিয়ে দিন। সকালে যখন তারা এটা দেখে চিৎকার করবেন, তখন তাদের সেই প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করতে ভুলবেন না।

৭) কাউকে বোকা বানানোর জন্য এটা একটা পুরোনো ধাঁচের কিন্তু কার্যকর উপায়। আপনার ঘরে, দেওয়ালে বা কর্মক্ষেত্রে নকল আরশোলা, টিকটিকি বা অন্য কোনও ভয়ংকর দেখতে পোকামাকড় রাখুন এবং যাকে বোকা বানাচ্ছেন তার প্রতিক্রিয়া দেখার মতো হবে।

 
SHARE THIS ARTICLE ON