বয়সের সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের উপর চাপ বাড়তে থাকে। কমতে থাকে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির ক্ষমতা। কিন্তু কয়েকটি নিয়ম মেনে চললে এই অঙ্গটির স্বাস্থ্য বজায় রাখতে পারেন। আয়ুর্বেদ এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। তেমনই বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

অনেকেই পিঠের ব্যথায় ইলেকট্রিক যন্ত্র দিয়ে সেঁক দেন। এই যন্ত্র বেশি বুকের কাছাকাছি আনবেন না। তাতে হৃদযন্ত্রের উপর চাপ পড়তে পারে।
বাড়িতে বানানো ঘি নিয়মিত খান। এটি হৃদরোগের আশঙ্কা কমাবে। ভালো রাখবে হৃদযন্ত্রের স্বাস্থ্য।
ঢেকুর চেপে রাখবেন না। তাতে বুকের কাছে চাপ পড়ে। এর ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়।
পান পাতা হৃদযন্ত্রের জন্য খুব ভালো। ভারী খাবারের পরে পান পাতা চিবিয়ে খেতে পারেন। তাতে কমবে হৃদরোগের আশঙ্কা।
আয়ুর্বেদ বলছে, সূর্যনমস্কারের মতো অভ্যাস মনের চাপ কমাতে সাহায্য করতে পারে। এই অভ্যাসের ফলে কমে যায় হৃদরোগের আশঙ্কা।