Tips for Healthy Heart: হার্ট অ্যাটাক এড়াতে চান? আয়ুর্বেদ বলছে, এই নিয়মগুলি মেনে চলতে

আযুর্বেদ বলছে, কীভাবে হৃদযন্ত্রের যত্ন নিতে পারেন। কোন কোন নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে, সেটাও বলছে এই চিকিৎসাশাস্ত্র। জেনে নিন সেই নিয়মগুলি কী কী।

Published on: Jan 27, 2026, 10:22:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বয়সের সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের উপর চাপ বাড়তে থাকে। কমতে থাকে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির ক্ষমতা। কিন্তু কয়েকটি নিয়ম মেনে চললে এই অঙ্গটির স্বাস্থ্য বজায় রাখতে পারেন। আয়ুর্বেদ এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। তেমনই বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

হার্ট অ্যাটাক এড়াতে চান? আয়ুর্বেদ বলছে, এই নিয়মগুলি মেনে চলতে
হার্ট অ্যাটাক এড়াতে চান? আয়ুর্বেদ বলছে, এই নিয়মগুলি মেনে চলতে

অনেকেই পিঠের ব্যথায় ইলেকট্রিক যন্ত্র দিয়ে সেঁক দেন। এই যন্ত্র বেশি বুকের কাছাকাছি আনবেন না। তাতে হৃদযন্ত্রের উপর চাপ পড়তে পারে।

বাড়িতে বানানো ঘি নিয়মিত খান। এটি হৃদরোগের আশঙ্কা কমাবে। ভালো রাখবে হৃদযন্ত্রের স্বাস্থ্য।

ঢেকুর চেপে রাখবেন না। তাতে বুকের কাছে চাপ পড়ে। এর ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়।

পান পাতা হৃদযন্ত্রের জন্য খুব ভালো। ভারী খাবারের পরে পান পাতা চিবিয়ে খেতে পারেন। তাতে কমবে হৃদরোগের আশঙ্কা।

আয়ুর্বেদ বলছে, সূর্যনমস্কারের মতো অভ্যাস মনের চাপ কমাতে সাহায্য করতে পারে। এই অভ্যাসের ফলে কমে যায় হৃদরোগের আশঙ্কা।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More