Bad habits: রোজকার ৫ অভ্যাসেই শরীর খারাপ হয় ঘন ঘন, আপনারও আছে নাকি এই সমস্যা
Bad habits: রোজকার কিছু অভ্যাসের কারণেই আমাদের শরীর খারাপ হয় ঘন ঘন। বিশেষজ্ঞদের কথায়, এর মধ্যে পাঁচটি অভ্যাস আছে বলেই দুর্বল হয়ে পড়ি আমরা। কী কী সেই অভ্যাস, চলুন জেনে নেওয়া যাক।
রোজকার রুটিনে আমরা এমন অনেক কাজ করি, যা করা উচিত নয়। আর এই অভ্যাসেই আমাদের শরীর খারাপ হয় বেশি। তেমনই পাঁচটি অভ্যাসে অনেকটাই ক্ষতি হয় আমাদের। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

খিদে না পেলেও খাওয়া: খিদে পায়নি, তবুও খাচ্ছি। এই প্রবণতা রয়েছে অনেকেরই। আর এ থেকে শরীর খারাপের প্রবণতা বাড়ছে। দিন দিন ওজন বেড়ে যাওয়ার বড় কারণ এটাই।
দেরিতে ঘুমোনো: দেরিতে ঘুমনোর প্রবণতাও বেশ মারাত্মক। এর জন্য অনেকের ঠিকমতো ঘুম হয় না। ফলে ক্ষতি হয় কাজের। সেই ক্ষতি এড়াতে ঘুমোতে যান তাড়াতাড়ি। এতে শরীরও বেশ ভালো থাকবে।
নটার পরে খাওয়াদাওয়া: নটার পরে খাওয়াদাওয়া করা মোটেই উচিত নয়। এতে খাবার হজমের সমস্যা বেড়ে যায়। তাই রাতের খাবার নটার মধ্যেই খেয়ে নিন। এতে হজম ভালো হবে। পরদিন পেটও ঠিক থাকবে।
একসঙ্গে নানা কাজ করা: একসঙ্গে একাধিক কাজ করতে যাওয়া মোটেই ঠিক নয়। কেউ কেউ একসঙ্গে একাধিক কাজ করতে পারেন, কিন্তু অনেকের পক্ষেই তা সম্ভব নয়। এতে কাজে ভুলের সংখ্যা বেড়ে যায়।
বেশি ব্যায়াম: শরীর ভালো রাখতে ব্যায়াম করুন। কিন্তু বেশি ব্যায়াম করা মোটেই ভালো নয়। এতে শরীর দুর্বল লাগে। ফলে ক্লান্তি বেড়ে যায়।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


