Basanti Katla Recipe: কাতলা মাছ দিয়ে নতুন কী পদ রান্না করা যায় ভাবছেন? বাসন্তী কাতলার রেসিপি রইল

বাসন্তী পোলাও এই কথাটি তো এতদিন অনেকবার শুনেছেন। এবার চটপট বানিয়ে ফেলুন বাসন্তী কাতলা। যে কোনও বড় কাতলা মাছ এনেই বাড়িতে চট করে বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ রেসিপিটি। তাহলে আর দেরি না করে এখনই দেখে নিন কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন বাসন্তী কাতলা।

Published on: Nov 1, 2025, 17:31:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাসন্তী পোলাও এই কথাটি তো এতদিন অনেকবার শুনেছেন। এবার চটপট বানিয়ে ফেলুন বাসন্তী কাতলা। যে কোনও বড় কাতলা মাছ এনেই বাড়িতে চট করে বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ রেসিপিটি। তাহলে আর দেরি না করে এখনই দেখে নিন কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন বাসন্তী কাতলা।

বানিয়ে ফেলুন বাসন্তী কাতলা, সাদা ভাতের সঙ্গে জমে যাবে (youtube)
বানিয়ে ফেলুন বাসন্তী কাতলা, সাদা ভাতের সঙ্গে জমে যাবে (youtube)

বাসন্তী কাতলা তৈরি করার উপকরণ:

এই রান্নাটি তৈরি করার জন্য আপনার লাগবে কাতলা মাছ, বাড়ির সদস্য অনুযায়ী পরিমাপ ঠিক করবেন আপনি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এক চা চামচ কালো জিরে এবং কালো সরষে, এক চা চামচ সাদা সরষে, ২ টেবিল চামচ পোস্ত, আটটি কাঁচালঙ্কা, চার টেবিল চামচ নারকেল কোরানো, অল্প চিনি স্বাদমতো নুন এবং পরিমাণমতো সরষের তেল।

বাসন্তী কাতলা তৈরি করার পদ্ধতি:

প্রথমে মাছ ভালো করে কেটে সুন্দর করে দুই একটি পাত্রে রেখে দিতে হবে নুন হলুদ মাখিয়ে। ১০ মিনিট থেকে আধঘন্টা মেরিনেট হওয়ার জন্য রেখে দেবেন। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিন সাদা সরষে, কালো সরষে, কাঁচা লঙ্কা, নারকেল কোরানো। সমস্ত মিশ্রণ ভালো করে বেটে নিতে হবে মিহি করে।

এবার কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল নিয়ে নিন। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা কাতলা মাছ ভালো করে ভেজে নিন। দু পিঠ ভালো করে ভেজে নিন। এবার ওই তেলের মধ্যেই আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন।

গন্ধ বেরোলেই দিয়ে দিন বেটে রাখা মসলা। কয়েক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিন জল। এবার বেশ খানিকক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিন। এবার দিয়ে দিন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন এবং চিনি।

সমস্ত উপকরণ ভালো করে নাড়তে নাড়তে যখনই জল মরে যাবে তার উপর দিয়ে দিন নারকেলের দুধ। এরপর ঢাকা দিয়ে রেখে দিন। ভালো করে ফুটে গেলে দিয়ে দিন ভেজে রাখা মাছগুলি। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিন চারটে কাঁচা লঙ্কা। এরপর গ্যাস বন্ধ করে রেখে দিন।

পাঁচ মিনিট পর দেখবেন বেশ মাখোমাখো হয়ে এসেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে বাসন্তী কাতলা পরিবেশন করুন। যে কোনও উৎসবের মরশুমে এই অসাধারণ রেসিপিটি রান্না করলে অতিথিদের মন জয় করে ফেলবেন আপনি।